IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পরিত্যক্ত বাড়িতে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

পরিত্যক্ত বাড়িতে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ধূমকেতু নিউজ ডেস্ক : পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গি গ্রামে পরিত্যক্ত বাড়ি থেকে তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷ তার মাথায় আঘাতের চিহ্ন দেখে পুলিশ ও স্বজনদের ধারণা তাকে হত্যা করা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) মধ্যরাত ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত স্কুলছাত্র রোমিও (৮) বালিয়াডাঙ্গি গ্রামের মাসুদ হোসেনের ছেলে এবং বালিয়াডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।

তার মাথায় আঘাতের চিহ্ন দেখে পুলিশ ও স্বজনদের প্রাথমিক ধারণা তাকে হত্যা করা হয়েছে। তবে, ঠিক কি কারণে রোমিওকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।

পাবনা সদর থানার ভারপ্রাপপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জুয়েল বলেন, বাড়ি থেকে কিছু দূরে একটি পরিত্যক্ত বাড়িতে স্কুলছাত্র রোমিও’র মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করে। রোমিওর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রোমিও হত্যার কারণ ও জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নিহতের বড় ভাই রকি হোসেন বলেন, সোমবার (১৫ আগস্ট) সকাল থেকে রোমিও নিখোঁজ ছিল। সারাদিন তার খোঁজ না পেয়ে এলাকায় মাইকিংও করা হয়। মধ্যরাতে খবর আসে পার্শ্ববর্তী মির্জা মশিউর রহমানের পরিত্যক্ত বাড়িতে তার লাশ পাওয়া গেছে। কারা, কি কারণে তাকে হত্যা করেছে তা কিছুই বুঝতে পারা যাচ্ছে না।

চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান বলেন, ঘটনাটি খুবই দু:খজনক। এত ছোট্ট শিশুকে কিভাবে হত্যা করলো দুর্বৃত্তরা। তাদের পরিবারের সাথে কারো বিরোধও নেই। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।

জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31