IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> প্রবাস >> থাইল্যান্ডে বাস উল্টে নিহত ১৮

থাইল্যান্ডে বাস উল্টে নিহত ১৮

ধূমকেতু নিউজ ডেস্ক : থাইল্যান্ডে শিক্ষাসফরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রাস্তা থেকে নিচে পড়ে যায়। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৩ জন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাসটিতে প্রায় অর্ধশত আরোহী ছিলেন এবং তারা শিক্ষাসফরে যাচ্ছিলেন।

কর্নেল সোফোন ফ্রামানেহে বলেন, ‘এটি ওপর থেকে নিচে নেমে আসার রাস্তা ছিল ও বাসটির ব্রেক ফেইল হয়েছিল এবং গাড়িটি উল্টে যাওয়ার আগে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ’

তিনি আরও বলেন, যারা মারা গেছে তারা সবাই প্রাপ্তবয়স্ক এবং শিক্ষাসফরে যাচ্ছিলেন। পুলিশের এই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বাসে ৪৯ জন আরোহী ছিলেন। চালকসহ সকলেই ছিলেন থাই নাগরিক।

দুর্ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে রাজধানী ব্যাংকক থেকে ১৫৫ কিমি (৯৬ মাইল) পূর্বে প্রচিনবুরি প্রদেশের ঘটনাস্থলে উদ্ধারকারী দল এবং স্বাস্থ্যকর্মীদের দেখা যাচ্ছে।

এদিকে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং বলেছেন, এই ঘটনায় তদন্ত চলছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘দুর্ঘটনাকবলিত যানবাহনের মানদণ্ড লঙ্ঘিত হয়ে থাকলে বা যানবাহনের বেপরোয়া ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31