IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> প্রবাস >> পাকিস্তানের অভিযোগ সন্ত্রাসী সংগঠনগুলো আফগানিস্তান থেকে কার্যক্রম চালাচ্ছে

পাকিস্তানের অভিযোগ সন্ত্রাসী সংগঠনগুলো আফগানিস্তান থেকে কার্যক্রম চালাচ্ছে

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে (ইউএনএসসি) সতর্ক করে জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ধীরে ধীরে আঞ্চলিক জঙ্গিগোষ্ঠীগুলোর জন্য একটি ছাতার সংগঠনে পরিণত হচ্ছে। ইসলামাবাদের দাবি, আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান কর্তৃপক্ষ টিটিপির সীমান্তপারের সন্ত্রাসী কার্যক্রমকে প্রশ্রয় দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে সরাসরি সহযোগিতাও করছে।

মঙ্গলবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মুনির আকরাম বলেছেন, আফগানিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠনগুলো সক্রিয় রয়েছে এবং তা পাকিস্তানের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আফগানিস্তান সংক্রান্ত ব্রিফিংয়ে বক্তব্য রাখতে গিয়ে মুনির আকরাম বলেন, আফগান অন্তর্বর্তী সরকার আল-কায়েদা, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-এর মতো সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রম দমনে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, টিটিপি, যা আফগানিস্তান থেকে পরিচালিত হয় এবং প্রায় ৬,০০০ জঙ্গির সমন্বয়ে গঠিত, পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে নিরাপদ আশ্রয় থেকে হামলা চালাচ্ছে।

তিনি জানান, এসব হামলায় পাকিস্তানি সেনা, বেসামরিক নাগরিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ক্ষতির শিকার হয়েছে।

মুনির আকরাম আরও বলেন, টিটিপি, যা কাবুলের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে বলে মনে করা হয়, দ্রুত আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্য একটি ছাতার সংগঠনে পরিণত হচ্ছে।

তিনি দাবি করেন, বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে যে কাবুলের কর্তৃপক্ষ কেবল টিটিপির কর্মকাণ্ড সহ্যই করছে না, বরং তাদের সীমান্তবর্তী সন্ত্রাসী হামলায় সহযোগিতাও করছে।

এছাড়া, পাকিস্তানি বাহিনী যখন টিটিপির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছে, তখন আধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধারের ঘটনা উদ্বেগজনক বলে মন্তব্য করেন মুনির আকরাম। তিনি বলেন, এসব অস্ত্র ২০২১ সালে আফগানিস্তান থেকে বিদেশি বাহিনীর প্রত্যাহারের সময় রেখে যাওয়া সামরিক সরঞ্জামের অংশ।

জাতিসংঘ মহাসচিবের সাম্প্রতিক প্রতিবেদনের সমালোচনা করে তিনি বলেন, এতে আফগানিস্তানে বাড়তে থাকা সন্ত্রাসী হুমকির বিষয়টি যথাযথভাবে তুলে ধরা হয়নি।

তিনি প্রশ্ন তোলেন, ‘আফগানিস্তানের পরিস্থিতি ও তার আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপর প্রভাব’ শীর্ষক একটি প্রতিবেদনে মানবিক, অর্থনৈতিক ও মানবাধিকার বিষয়গুলো আলোচনা করা হলেও সন্ত্রাসবাদের বিষয়টি কেন উপেক্ষা করা হলো?

তিনি জানান, পাকিস্তান এখন দোহা প্রক্রিয়ার অধীনে একটি সন্ত্রাসবিরোধী কার্যকরী দল গঠনের জন্য চাপ দেবে, যা ক্রমবর্ধমান জঙ্গি হুমকি মোকাবিলার জন্য একটি কাঠামোগত দৃষ্টিভঙ্গি তৈরি করবে।

মুনির আকরাম আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান, যেন আফগানিস্তানকে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের ঘাঁটিতে পরিণত হতে না দেওয়া হয়।

তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে সতর্ক করে বলেন, তালেবানের ক্ষমতা গ্রহণের পর যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতির ভয়াবহ পরিণতি হতে পারে।

তিনি আরও জানান, ইসলামাবাদ জাতিসংঘ কাঠামোর মধ্যে একটি আনুষ্ঠানিক ব্যবস্থা তৈরির জন্য পরামর্শ-প্রক্রিয়া শুরু করবে, যা সীমান্তপার সন্ত্রাসবাদ মোকাবিলায় ভূমিকা রাখবে।

পাকিস্তান তার নিরাপত্তাকে ক্ষুণ্ন হতে দেবে না এবং জনগণ ও স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলে তিনি জোর দিয়ে বলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31