IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইসরাইলের বিরুদ্ধে হামলা জোরদার করার ঘোষণা ইয়েমেনের

ইসরাইলের বিরুদ্ধে হামলা জোরদার করার ঘোষণা ইয়েমেনের

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে দখলদার ও যুদ্ধবাজ ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে ইয়েমেনি সেনাবাহিনী বিশ্বের সব জাতির প্রতি আহ্বান জানিয়েছে, যাতে তারা ইসরাইলকে গাজায় আগ্রাসন বন্ধ করতে এবং গাজার ওপর অবরোধ প্রত্যাহার করতে চাপ সৃষ্টি করে—যাতে আরও বড় সংঘাত এড়ানো যায়।

হুথি নিয়ন্ত্রিত বাহিনীটি জোর দিয়ে বলেছে, ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের প্রেক্ষিতে নৈতিক ও মানবিক দায়বদ্ধতা থেকেই তারা এই পদক্ষেপ নিচ্ছে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনী দখলদার ফিলিস্তিন, বিশেষ করে গাজা উপত্যকার দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির কথা উল্লেখ করে বলেছে, সেখানে দীর্ঘমেয়াদি ইসরাইলি অবরোধ ও সামরিক হামলার কারণে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

তারা বলেছে, ‘সমসাময়িক ইতিহাসে গাজায় যে ভয়াবহ গণহত্যা চলছে, তার প্রেক্ষিতে ইয়েমেন একটি গভীর ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ববোধ অনুভব করছে সেই নিপীড়িত জনগণের প্রতি—যারা প্রতিদিন আকাশ, স্থল ও সমুদ্রপথে নিরবচ্ছিন্ন হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের শিকার হচ্ছেন’।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কঠোর অবরোধের ফলে গাজায় অনাহার ও তৃষ্ণা দেখা দিয়েছে—যা কোনো মানবিক অনুভূতি সম্পন্ন মানুষ, বিশেষ করে আরব ও মুসলিমদের পক্ষে মেনে নেওয়া অসম্ভব।

এই প্রেক্ষাপটে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে, তারা সামরিক সহায়তা অভিযান আরও বৃদ্ধি করবে এবং ইসরাইলের বিরুদ্ধে নৌ অবরোধের চতুর্থ ধাপ বাস্তবায়ন করবে। এই ধাপে, ইসরাইলি বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো কোম্পানির জাহাজ—সেই কোম্পানির জাতীয়তা যাই হোক না কেন—ইয়েমেনি বাহিনীর আওতাভুক্ত এলাকা বা সক্ষমতার মধ্যে থাকলে, তা লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

তারা সব কোম্পানিকে সতর্ক করেছে যেন এই বিবৃতি জারির সঙ্গে সঙ্গেই ইসরাইলি বন্দরের সঙ্গে সমস্ত কার্যক্রম বন্ধ করে দেয়। অন্যথায়, সেইসব কোম্পানির জাহাজ যে কোনো জায়গায় থাকুক না কেন, তা ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আওতায় পড়বে।

ইয়েমেনি সেনাবাহিনী বিশ্বের দেশগুলোকে আবারও আহ্বান জানিয়েছে, যেন তারা হস্তক্ষেপ করে এবং এই সংঘাত বিস্তারের আগে তা রোধ করে। একই সঙ্গে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করে যেন তারা গাজায় আগ্রাসন বন্ধ করে ও অবরোধ প্রত্যাহার করে।

তারা বলেছে, ‘এই পৃথিবীতে কোনো স্বাধীন বিবেকবান মানুষ এমন অন্যায় মেনে নিতে পারে না’।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরাইল যদি গাজায় আগ্রাসন বন্ধ করে এবং অবরোধ তুলে নেয়, তাহলে ইয়েমেনি বাহিনী সব সামরিক অভিযান তৎক্ষণাৎ বন্ধ করবে।

ইয়েমেনি সেনাবাহিনী গাজায় চলমান আগ্রাসনের নিন্দা জানিয়েছে এবং আরব, ইসলামী ও আন্তর্জাতিক সমাজের ‘লজ্জাজনক নীরবতাকেই’ এর জন্য দায়ী করেছে।

উল্লেখ্য, গাজায় সংঘাত শুরুর পর থেকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী একাধিকবার ইসরাইলগামী জাহাজে হামলা চালিয়েছে এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে দখলকৃত ফিলিস্তিনের অভ্যন্তরে গভীর লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। সূত্র: মেহের নিউজ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31