IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> প্রবাস >> থাইল্যান্ডে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ৯

থাইল্যান্ডে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ৯

ধূমকেতু নিউজ ডেস্ক : থাইল্যান্ডে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও দুজন। দেশটির মধ্যাঞ্চলে স্থানীয় সময় বুধবার (৩০ জুলাই) এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

রাজধানী ব্যাংককের উত্তরাঞ্চলের সুফান বুুরি প্রদেশের মুয়েং জেলায় স্থানীয় সময় বুধবার বেলা ১১টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে। উদ্ধারকারী দলের শেয়ার করা একটি ছবিতে দেখা গেছে, বিস্ফোরণের পর পুড়ে যাওয়া ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

থাই পুলিশ ৯ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া আহত দুজনকে কাছাকাছি একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কী কারণে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে বিষয়টি এখনো নিশ্চিত নয়। তবে পুলিশ প্রধান ওয়ানচাই খাওরাম বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা দুর্ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছি।

নিরাপত্তা বিধি দুর্বল থাকার কারণে থাইল্যান্ডে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা স্বাভাবিক হয়ে উঠেছে। প্রায়ই সেখানে ছোট-বড় দুর্ঘটনার খবর পাওয়া যায়। গত বছর দেশটির অপর একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৩ জন নিহত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31