IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> প্রবাস >> গাজায় কথিত ‘নিরাপদ অঞ্চলেই’ বারবার ইসরায়েলি হামলা, নিহত ৯১

গাজায় কথিত ‘নিরাপদ অঞ্চলেই’ বারবার ইসরায়েলি হামলা, নিহত ৯১

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজায় কথিত ‘নিরাপদ অঞ্চলেই’ বারবার ইসরায়েলি হামলা হচ্ছে। এতে শনিবার (২৭ সেপ্টেম্বর) আরও অন্তত ৯১ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করেই অবরুদ্ধ উপত্যকায় স্থল অভিযান আরও জোরদার করেছে দখলদার বাহিনী।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় অভিযোগ করেছে, ইসরায়েল জোরপূর্বক গাজা সিটি থেকে দক্ষিণ ও মধ্যাঞ্চলে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে ‘মানবিক নিরাপদ অঞ্চল’ বলে প্রচার করলেও সেসব এলাকাতেই বারবার হামলা চালাচ্ছে। গত ১১ আগস্ট থেকে এখন পর্যন্ত দক্ষিণ ও মধ্য গাজায় ১৩৩ দফা হামলায় ১ হাজার ৯০৩ জন নিহত হয়েছেন, যা মোট প্রাণহানির প্রায় ৪৬ শতাংশ।

সংস্থাটি বলেছে, এসব হামলা প্রমাণ করে, বেসামরিক নাগরিকদের সরাসরি টার্গেট করা হচ্ছে। এ অবস্থায় তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি করেছে এবং বলেছে, বিশ্ব নীরব থাকলে তা আরও হত্যাযজ্ঞ চালানোর জন্য ‘সবুজ সংকেত’ হিসেবে কাজ করবে।

হাসপাতালগুলোকেও নিশানা
হামলার কারণে এরই মধ্যে গাজা সিটির বেশ কয়েকটি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। তীব্র গোলাবর্ষণের জেরে জর্ডান ফিল্ড হাসপাতাল থেকে ১০৭ রোগী ও সব চিকিৎসক-কর্মীকে সরিয়ে নিতে হয়েছে।

গাজার হাসপাতালগুলো অনেক আগেই সংকটের মধ্যে পড়েছিল। এখন অধিকাংশ হাসপাতালে অ্যানাস্থেসিয়া ও অ্যান্টিবায়োটিকের মতো মৌলিক ওষুধ নেই, ক্ষুধার্ত চিকিৎসকেরা রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন। দক্ষিণাঞ্চলের কিছু হাসপাতাল অল্প পরিসরে চালু থাকলেও সেখানে উত্তর দিক থেকে আসা আহতদের ঢল নামায় ভীষণ চাপ সৃষ্টি হয়েছে।

আল-আকসা হাসপাতালের চিকিৎসক খলিল দিগরান অভিযোগ করেছেন, ইসরায়েলি সেনারা গাজার শিশুদের একমাত্র বিশেষায়িত প্রতিষ্ঠান রান্তিসি হাসপাতালকে ইচ্ছা করে টার্গেট করেছে। তিনি সতর্ক করেছেন, চলমান হামলা অব্যাহত থাকলে দক্ষিণের হাসপাতালগুলোর কার্যক্রমও সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে।

বৈশ্বিক প্রতিক্রিয়া ও যুদ্ধবিরতির উদ্যোগ
শনিবার জার্মানির বার্লিন ও যুক্তরাজ্যের লিভারপুলসহ বিভিন্ন শহরে যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, গাজা যুদ্ধবিরতিতে সমঝোতা হতে যাচ্ছে। তবে হামাস জানিয়েছে, তাদের কাছে এ বিষয়ে কোনো পরিকল্পনা উপস্থাপন করা হয়নি। হামাসের এক কর্মকর্তা আল-জাজিরাকে বলেছেন, আমাদের কাছে কোনো প্রস্তাব দেওয়া হয়নি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আগামী সোমবার সাক্ষাৎ করার কথা রয়েছে ট্রাম্পের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31