ধূমকেতু প্রতিবেদক,নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর ১৫ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এই ১৫ জন শিক্ষার্থী মধ্যে ১৪ জন বৃত্তি পেয়েছে। এরমধ্যে ট্যালেন্টপুল ৪ জন ও সাধারণ গ্রেড ১০ জন বৃত্তি পেয়েছে। এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উচ্ছাস প্রকাশ করেন।
এবিষয়ে নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম বলেন, আলহামদুলিল্লাহ। এই অসাধারণ সাফল্যের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।
এ সাফল্যের জন্য শিক্ষার্থী, সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও সহযোগিতার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে।



