ধূমকেতু প্রতিবেদক,রাতুল ইসলাম সুমন,পাবনা : সদ্য প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে অসামান্য কৃতিত্বে স্বাক্ষর রেখেছে পাবনার স্কয়ার কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা।
জেলার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে শতভাগ উত্তীর্ণের গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এই স্কুল থেকে এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে যাদের মধ্যে ১৫ জন ট্যালেন্টপুল এবং সাত জন সাধারণ গ্রেডের উত্তীর্ণ হয়।
এই স্কুলের ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হল মুরসালিন রোহান. তাসিন মাহদী. আল শাহরিয়ার ফাহাদ. মুজতাহিদ রেজা তাসিন. আরহাম ইসলাম আহনাফ. স্বচ্ছ সাহা. তাসনিম জাহান. তাসফিয়া সিরাজ সৃষ্টি. তাসনুভা তৌফিক সুজানা. নাফিয়া নাওয়ার. আরিয়ানা নবী. রাইসা তাবাসসুম. ইকরা রহমান. তাসফিয়া তাবাসসুম তোরসা. কামারুন হাসান প্রতিতী জেনারেল গ্রেডে বৃত্তি পেয়েছে : তাইফ আহমেদ. ফাতিহা জান্নাত. জাইমা জুনাইদ. আরিশা জামান রিদা. মুনীরা মেহতাজ. লামইয়া জামান. মীর ফারিয়া ইসলাম।
স্কুলের এই ঈর্ষান্বীয় সাফল্যের জন্য শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন স্কুল ব্যবস্থাপনা পরিষদের সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু এবং স্কুলের অধ্যক্ষ খতিব শাহানাজ সুলতানা।



