IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> প্রবাস >> কদরের রাতেও ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা

কদরের রাতেও ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : শুক্রবার জুমাতুল বিদার দিনে হামলার পর শনিবার পবিত্র লাইলাতুল কদরের রাতেও ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৮০ জন আহত হয়েছে। যাদের মধ্যে ১৪ জন গুরুত্বর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

রয়টার্স জানিয়েছে, জেরুজালেম শহরের বাইরে ফিলিস্তিনি বিক্ষোভকারী এবং ইসরায়েলি পুলিশের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। যখন কয়েক হাজার ফিলিস্তিনি মুসল্লি পবিত্র লাইলাতুল কদরের রাতে আল-আকসা মসজিদে নামাজ পড়েন।

এর আগে গত শুক্রবার (৭ মে) ফিলিস্তিনি মুসল্লিদের সঙ্গে ইহুদিবাদী সেনাদের ভয়াবহ সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে ২০৫ জন ফিলিস্তিনি।

মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসায় ইসরায়েলি সেনাদের এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক, ইরানসহ বেশ কয়েকটি মুসলিম দেশ।

এ ঘটনার জন্য ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সরাসরি ইসরাইলকে দায়ী করে এই ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে শুক্রবারের এই হামলা কঠোর নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব এ ধরনের আগ্রাসী মনোভাব এবং উস্কানিমূলক আচরণের অবসান ঘটাতে হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদে বলেছেন, পবিত্র কুদস দিবসে মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইহুদিবাদী বাহিনীর বর্বর হামলার কঠোর নিন্দা জানায় ইরান।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হামলার মাধ্যমে ইসরাইল বিশ্বের কোটি কোটি মুসলমানের অনুভূতিতে আঘাত দিয়েছে। ইসরাইলের অব্যাহত আগ্রাসন অবসানের জন্য কাতারের মন্ত্রণালয় দ্রুত আন্তর্জাতিক সম্পদ্রায়কে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে।

কুয়েত এ ঘটনার কঠোর প্রতিবাদ জানিয়ে বলেছে, এই হামলা মুসলমানদের অনুভূতিতে চরম আঘাত দিয়েছে এবং এটি মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন। একইভাবে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আল-আজহার বিশ্ববিদ্যালয় হামলার নিন্দা জানিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31