IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> প্রবাস >> কোভিশিল্ডের ভ্যাকসিনে ভ্রমণ ছাড়পত্র ইউরোপের ৯ দেশে

কোভিশিল্ডের ভ্যাকসিনে ভ্রমণ ছাড়পত্র ইউরোপের ৯ দেশে

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতে তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন কোভিশিল্ড গ্রহণকারীদের ওপর ভ্রমণে ছাড়পত্র দিয়েছে ইউরোপের ৯ দেশ। ফলে এই ভ্যাকসিন গ্রহণকারীদের ইউরোপের এই ৯ দেশে ভ্রমণে আর কোনও বাধা থাকছে না। অস্ট্রিয়া, জার্মানি, স্লোভেনিয়া, গ্রিস, আয়ারল্যান্ড, স্পেন, আইসল্যান্ড এবং সুইজারল্যান্ড সম্প্রতি কোভিশিল্ডকে ছাড়পত্র দিয়েছে। অপরদিকে এস্তোনিয়া জানিয়েছে, তারা ভারতের তৈরি সব ভ্যাকসিনের ক্ষেত্রেই ছাড়পত্র দিয়েছে। ফলে ভারতে তৈরি যে কোনও ভ্যাকসিন নিলেই তাদের দেশে সফর করা যাবে। খবর বিবিসি, এনডিটিভির।

এর আগে কোভিশিল্ড ইউরোপের ছাড়পত্র না পাওয়ায় ইউরোপীয় দেশগুলো থেকে ভারতে পা রাখলেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের ঘোষণা দেয়া হয়েছিল। তবে বৃহস্পতিবার থেকেই কোয়ারেন্টাইনের নিয়ম শিথিলের ঘোষণা দিয়েছে ভারত। এরপরেই ইউরোপের দেশগুলোর পক্ষ থেকে ভারতে তৈরি এই ভ্যাকসিনকে ছাড়পত্র দেয়া হয় এবং জানানো হয় যে, এই ভ্যাকসিন গ্রহণকারী পর্যটকরা সহজেই তাদের দেশে ভ্রমণ করতে পারবেন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি হয়েছে কোভিশিল্ড।

এদিকে জার্মান দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন অনুমোদিত ভ্যাকসিনের সমতুল্য ভ্যাকসিন গ্রহণের পক্ষে জার্মানি। সুরক্ষার জন্যই এমন কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

কোভিশিল্ডে ছাড়পত্র মিললেও, কোভ্যাক্সিন যেহেতু এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের অপেক্ষায় তাই এ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। ইউরোপের বেশিরভাগ সদস্য দেশ মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অথবা যে কোনও দেশে ছাড়পত্র পাওয়া ভ্যাকসিনকে এই তালিকায় রাখা উচিত। সেই ভ্যাকসিন গ্রহীতাদের প্রবেশে অনুমোদনের পক্ষেই অধিকাংশ দেশ। এখন কোভ্যাক্সিনের ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছে বিভিন্ন মহল। চলতি বছরের ফেব্রুয়ারিতে কোভিশিল্ডকে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এদিকে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আগামী কয়েক মাসে পুরো বিশ্বেই সংক্রমণ ছড়াতে পারে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট। ইতোমধ্যে প্রায় ১০০টি দেশে এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে। ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনার এই ভ্যারিয়েন্ট ভারতীয় ধরন হিসেবেও পরিচিত। দ্রুত সংক্রমণ ছড়ানোর ক্ষমতা অনেক বেশি হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

গত ২৯ জুন প্রকাশিত করোনার সাপ্তাহিক রিপোর্টে ডব্লিউএইচও জানিয়েছে, এখন পর্যন্ত বিশ্বের ৯৬টি দেশে ডেল্টা ভ্যারিয়েন্টের অস্তিত্ব মিললেও প্রকৃত সংখ্যা ১শ’র উপরে হওয়ার কথা। কারণ ভাইরাসের ধরন চিহ্নিতকরণের জন্য যে পরিকাঠামোর প্রয়োজন, তা অনেক দেশেই নেই। ফলে আসল সংখ্যা সামনে আসছে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31