IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> প্রবাস >> সাইবার হামলার জবাবে চীন-রাশিয়ার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি বাইডেনের

সাইবার হামলার জবাবে চীন-রাশিয়ার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি বাইডেনের

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে সাইবার হামলার জবাবে অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়া ও চীনের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ তুলে স্থানীয় সময় মঙ্গলবার (২৭ জুলাই) যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের (ওডিএনআই) কার্যালয়ে বক্তৃতাকালে তিনি এমন কড়া মন্তব্য করেন। রয়টার্সের খবরে এসব তথ্য জানানো হয়েছে।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমার মনে হয় এটার শেষ হওয়া দরকার। সাইবার বিধি লঙ্ঘনের জবাব যদি অস্ত্র দিয়ে হয়? আর সেটা যদি হয় সত্যিকারের মারণাস্ত্র?

এএফপির খবরে বলা হয়, রাশিয়ার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন বাইডেন। ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচন সংক্রান্ত ভুয়া তথ্য ছড়ানোর দায়ে মস্কোকে অভিযুক্ত করেন তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে, ‘নিকটতম বন্ধ ‘ বলে বিদ্রূপও করেন বাইডেন। বলেন, রাশিয়া যে ভুয়া তথ্য ছড়াচ্ছে, তারও একটা বিহিত হওয়া দরকার। বাইডেন বলেন, তারা এরইমধ্যে আগামি বছরের নির্বাচন নিয়ে ভুলভাল তথ্য প্রচার করছে, যা নিশ্চিতভাবেই আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত।

চীনের যে বিষয়গুলো হুমকি হয়ে দাঁড়াতে পারে সেসব তুলে ধরে বাইডেন বলেন, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের লক্ষ্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি হয়ে ওঠা। একই সঙ্গে ২০৪০ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তি হিসেবে চীনকে প্রতিষ্ঠা করা।

সম্প্রতি সাইবার হামলার শিকার হয় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন হাই প্রোফাইল কর্মকর্তা ও সরকারি কার্যালয়ের নেটওয়ার্ক। যেগুলোর মধ্যে রয়েছে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সংস্থা সোলারওয়াইন্ডস, কলোনিয়াল পাইপলাইন সংস্থা, মাংস প্রক্রিয়াকরণ সংস্থা জেবিএস ও সফটওয়্যার সংস্থা কাসেয়ার মতো সংস্থাগুলো। এতে বাধাগ্রস্ত হয় জ্বালানি ও খাদ্য সরবরাহ প্রক্রিয়া। এর পরপরই বাইডেন প্রশাসনের শীর্ষ এজেন্ডা হয়ে উঠে সাইবার নিরাপত্তার বিষয়টি।

যুক্তরাষ্ট্র ছাড়াও দু’সপ্তাহ আগে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা চীনের বিরুদ্ধে মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারে সাইবার হামলার অভিযোগ উত্থাপন করে। এ হামলায় বিশ্বব্যাপী অন্তত ৩০ হাজার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার দাবিও করে তারা।

সূত্র: রয়টার্স, এএফপি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31