IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইসরাইলি জাহাজে হামলায় ইরান জড়িত, প্রমাণ দিল পেন্টাগন

ইসরাইলি জাহাজে হামলায় ইরান জড়িত, প্রমাণ দিল পেন্টাগন

ধূমকেতু নিউজ ডেস্ক : ওমান সাগরে ইসরাইলি তেলবাহী জাহাজে হামলার ঘটনায় ইরানের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের তদন্ত দল।

শুক্রবার এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, মারসার জাহাজে হামলায় ব্যবহার করা মনুষ্যবিহীন ড্রোনটি ইরানের তৈরি।

গত মাসে ওমান সাগরে ইসরাইলি একটি জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে। যদিও এ অভিযোগ নাকচ করেছে তেহরান। ওই হামলায় একজন ব্রিটিশ ও একজন রোমানীয় নাবিক নিহত হন।

হামলার পর মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগানের বিস্ফোরক তদন্ত দল গত সপ্তাহে ড্রোন হামলায় বেঁচে যাওয়াদের সাক্ষাৎকার নেয় এবং বিস্ফোরকের অবশেষসহ নানান আলামত খতিয়ে দেখে।

পরীক্ষা-নিরীক্ষা শেষে তারা জানায়, এমটি মার্সার স্ট্রিটে হামলার উদ্দেশ্যে মোট তিনটি ড্রোন ছাড়া হয়েছিল। এরমধ্যে ২৯ জুলাই সন্ধ্যায় ছাড়া দুটি লক্ষ্যে আঘাত হানতে ব্যর্থ হয়।

পরে ৩০ জুলাই ভোরের আগে সামরিক বাহিনীগুলো ব্যবহার করে এমন বিস্ফোরকবোঝাই তৃতীয় ড্রোনটি ছাড়া হয়, যেটি মার্সার স্ট্রিটের চালকের ঘরে আঘাত হানে; এর ফলে ২ মিটার ব্যাসের একটি গর্ত তৈরি হয়, প্রাণ যায় ২ জনের।

বিশেষজ্ঞ দলের প্রতিবেদনে এসেছে, ইরানের তৈরি ড্রোন ‘কামিকাজি’ দিয়েই পরিকল্পিতভাবে বাণিজ্যিক জাহাজে হামলা হয়। এ ধরনের হামলা এই অঞ্চলে ক্রমেই বাড়ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31