IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> প্রবাস >> উত্তরাঞ্চলে অবস্থান জোরদার করছে তালেবান

উত্তরাঞ্চলে অবস্থান জোরদার করছে তালেবান

ধূমকেতু নিউজ ডেস্ক : তালেবান চার দিনে আফগানিস্তানের ছয় প্রদেশের রাজধানী দখলে নিয়েছে। একই সঙ্গে দেশের আরও বহু এলাকার দখল নিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে লড়ছেন তারা।

রয়টার্স জানিয়েছে, উত্তরাঞ্চলের সবচেয়ে বড় শহর মাজার ই শরিফ দিকে এগিয়ে যাচ্ছে তালেবান। যদিও শহরটি রক্ষায় জীবনপণ লড়াই করার প্রত্যয় জানিয়েছেন সরকারপন্থি মিলিশিয়া বাহিনীরগুলোর কমান্ডাররা। পাশাপাশি উত্তরাঞ্চলের দখলে নেওয়া এলাকাগুলোর ওপর নিয়ন্ত্রণ জোরদার করেছে তালেবান।

সোমবার মাজার ই শরিফ ও রাজধানী কাবুলের মধ্যবর্তী প্রধান মহাসড়কের ওপর অবস্থিত সামানগান প্রদেশের রাজধানী শহর আইবাকের দখল নেওয়ার পর সেখানে নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করেছেন তালেবান যোদ্ধারা, তারা সরকারি ভবনগুলোতে অবস্থান নিচ্ছেন।

সরকারি নিরাপত্তা বাহিনীগুলোর অধিকাংশ সদস্য শহরটি থেকে সরে গেছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

প্রাদেশিক কর কর্মকর্তা শের মোহাম্মদ আব্বাস বলেন, একমাত্র পথ হচ্ছে স্বেচ্ছা গৃহবন্দি থাকা অথবা কাবুলের দিকে চলে যাওয়ার কোনো রাস্তা বের করা। কিন্তু এখন কাবুলও আর নিরাপদ নয়।

তালেবান যোদ্ধারা এখন বিভিন্ন দিকে থেকে উত্তরাঞ্চলের বৃহত্তম শহর মাজার ই শরিফের দিকে এগিয়ে যাচ্ছেন।

মাজার ই শরিফের পতন হলে তা কাবুলের গনি সরকারের জন্য ধ্বংসাত্মক বিপর্যয় হয়ে দেখা দিতে পারে।

এদিকে আফগানিস্তানের সরকারি বাহিনীগুলোকেই তাদের নিজেদের রক্ষা করতে হবে, যুক্তরাষ্ট্রের এমন মন্তব্যের পর আঞ্চলিক শক্তিমান নেতাদের সরকারের প্রতি সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ গনি।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগস্টেই প্রত্যাহার প্রক্রিয়া শেষ করবে দেশটি। এর মধ্যেই তালেবান দেশের প্রায় অর্ধেকের বেশি জেলার দখল নিয়ে নিয়েছে। সামরিক উপায়ে ক্ষমতায় যেতে চায় না তালেবান— এমন কথা বলার পরও লড়াই চালিয়ে যাচ্ছে সশস্ত্র গোষ্ঠীটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31