IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> প্রবাস >> আফগানিস্তানে পতাকা রক্ষার বিক্ষোভে গুলি

আফগানিস্তানে পতাকা রক্ষার বিক্ষোভে গুলি

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে দেশটির পুরোনো পতাকা সরিয়ে সবখানে তালেবানের পতাকা উত্তোলনের বিরোধিতায় বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এসময় বিক্ষোভে গুলি চালানোর খবর পাওয়া গেছে। এতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ডজনখানেক মানুষ। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটির কাবুল প্রতিনিধি জানিয়েছেন, জালালাবাদের বাসিন্দাদের ‘মোটামুটি উল্লেখযোগ্য একটি অংশ’ আফগানিস্তানের জাতীয় পতাকার জায়গায় তালেবানের পতাকা উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন। তিনি বলেন, আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি, রাস্তায় শত শত অথবা কয়েক হাজার মানুষ জাতীয় পতাকা নেড়ে বিক্ষোভ করছেন। আমরা জানি, তারা জালালাবাদের একটি গুরুত্বপূর্ণ চত্বরে আবার পতাকা তুলে দিয়েছে ও তালেবানের সঙ্গে সংঘর্ষ হয়েছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের খবর অনুসারে, বিক্ষোভ-সহিংসতার খবর প্রচারের চেষ্টা করায় বাবরাক আমিরজাদা নামে স্থানীয় এক সাংবাদিককে পিটিয়েছে তালেবান সদস্যরা।

গত রোববার একপ্রকার বিনাযুদ্ধেই নানগারহার প্রদেশের জালালাবাদ শহর দখল করে তালেবান। এর মধ্যে দিয়ে আফগানিস্তান ও পাকিস্তান সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কগুলোরও নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র বিদ্রোহীরা।

তালেবান তাদের ‘ইসলামিক আমিরাত অব আফগানিস্তান’-এর জন্য এখন পর্যন্ত যে পতাকাটি ব্যবহার করছে তাতে সাদার ওপর কালো হরফে কালেমা শাহাদাত লেখা রয়েছে। কিন্তু বিক্ষোভকারীরা কালো, লাল ও সবুজের মিশ্রণে পুরোনো তিনরঙা পতাকাকেই আফগানিস্তানের জাতীয় পতাকা হিসেবে রাখার দাবি তুলেছেন।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ভবিষ্যতে দেশটির জাতীয় পতাকা কোনটি হবে তা নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নতুন সরকার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31