IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> প্রবাস >> পঞ্জশির উপত্যকাও নিয়ন্ত্রণের দাবি তালেবান

পঞ্জশির উপত্যকাও নিয়ন্ত্রণের দাবি তালেবান

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের পঞ্জশির উপত্যকাও নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে তালেবান। শুক্রবার (৩ সেপ্টেম্বর) তালেবানের তিনটি সূত্র এই দাবি করে। আফগানিস্তানের কেবল এই এলাকাটিই তালেবানবিরোধী গোষ্ঠী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) যোদ্ধাদের নিয়ন্ত্রণে ছিল।

এ প্রসঙ্গে তালেবানের এক কমান্ডার রয়টার্সকে বলেন, ‘গোটা আফগানিস্তান এখন আমাদের নিয়ন্ত্রণে। এনআরএফের যোদ্ধারা পরাজিত হয়েছে। পঞ্জশিরও এখন আমাদের নিয়ন্ত্রণে।’

পঞ্জশির উপত্যকার দখল নিয়ে গত কয়েকদিন ধরেই তালেবান ও এনআরএফের মধ্যে তীব্র লড়াই চলছিল। এর আগে বৃহস্পতিবার মোহাম্মদ জালাল নামে তালেবানের এক শীর্ষ কর্মকর্তার টুইটার অ্যাকাউন্টে করা পোস্ট থেকেও সংঘর্ষের খবর জানা যায়।

তখন তালেবানের পক্ষ থেকে জানানো হয়, পঞ্জশির উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তাদের কয়েকশ যোদ্ধা সেখানে রয়েছে। আর সম্প্রতি সেখানে তালেবানবিরোধী এনআরএফ গোষ্ঠী কয়েকটি জেলা পুনর্দখল করে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়।

কয়েকদিন আগে এনআরএফ নেতা আহমেদ মাসুদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তালেবান যদি শক্তি প্রয়োগ করে আমরাও প্রস্তুত আছি লড়াই করার জন্য।

আশির দশকে সোভিয়েতবিরোধী প্রতিরোধে আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন আহমেদ শাহ মাসুদ। তারই ছেলে আহমেদ মাসুদ। তালেবানবিরোধী এনআরএফের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31