IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘মানুষ হত্যা করবেন না’, তালেবানের উদ্দেশে আফগান প্রতিরক্ষামন্ত্রী

‘মানুষ হত্যা করবেন না’, তালেবানের উদ্দেশে আফগান প্রতিরক্ষামন্ত্রী


ধূমকেতু নিউজ ডেস্ক : তালেবান সরকারের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব ব্যক্তিগত আক্রোশ মেটানোর ব্যাপারে এই গোষ্ঠীর সদস্যদের হুশিয়ার করে দিয়েছেন।

বৃহস্পতিবার কাবুলে তিনি ঘোষণা করেছেন, আফগান জনগণের ওপর আক্রোশ মেটানোর খবর পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো আফগানকে হত্যা করা যাবে না। খবর পাকিস্তানভিত্তিক গণমাধ্যম উর্দুপয়েন্টডটকমের।

আফগান প্রতিরক্ষামন্ত্রী বলেন, আফগানিস্তানের নাগরিকদের তালেবান সাধারণ ক্ষমা করে দিয়েছে। কাজেই কোনো তালেবান সদস্য ব্যক্তিগত আক্রোশ মেটাতে কারও ওপর প্রতিশোধ নিতে পারবে না।

মোহাম্মদ ইয়াকুব বলেন, যদি কাউকে হত্যা করা হয়, তবে তা ইসলামিক আমিরাতের (তালেবান সরকার ঘোষিত আফগানিস্তানের নতুন নাম) নীতি নয়। আপনি কাউকে হত্যা করতে পারেন না, এটি সম্পূর্ণ ভুল কাজ। মুজাহিদিনদের সাধারণ ক্ষমার বিষয়টি মেনে চলা উচিত। যদি কেউ এর পরও সহিংসতা বজায় রাখে, তবে আমরা তাকে গ্রেফতার করব এবং শরীয়ত মোতাবেক তাকে শাস্তি দেওয়া হবে।

এর আগে গণমাধ্যমে তালেবান দাবিদার ব্যক্তিদের পক্ষ থেকে আফগান নাগরিকদের ওপর শারীরিক নির্যাতনের খবর প্রকাশিত হয়। তার পরই তালেবানের প্রতিরক্ষামন্ত্রী এ হুশিয়ারি দিলেন।

১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর চলতি মাসের শুরুর দিকে অন্তর্বর্তী সরকার গঠন করে এই গোষ্ঠী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31