IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> প্রবাস >> আফগানিস্তানের জব্দ অর্থ ছাড়ে আমেরিকার প্রতি পাকিস্তানের আহ্বান

আফগানিস্তানের জব্দ অর্থ ছাড়ে আমেরিকার প্রতি পাকিস্তানের আহ্বান

ধূমকেতু নিউজ ডেস্ক : আমেরিকায় জব্দ করা আফগানিস্তানের ১ হাজার কোটি (১০ বিলিয়ন) ডলার অর্থ ছেড়ে দেয়ার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি এক বক্তব্যে বলেছেন, আফগানিস্তানের অর্থনীতি ভেঙে পরার দ্বারপ্রান্তে, এ অবস্থা থেকে উত্তোরণের জন্য আমেরিকায় আটকে পড়া অর্থ প্রয়োজন। খবর নিউজ উইকের।

আফগানিস্তান সংকটে পশ্চিমা দেশগুলো পাকিস্তানকে বলির পাঠা বানানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন কোরেশি।

তিনি বলেন, ইসলামাবাদের একার পক্ষে আফগান সংকটের সমাধান করা সম্ভব নয় এবং এটি পাকিস্তানের একার দায়িত্বও নয়।

এর আগে তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারও বহুবার দেশটির আটকে পড়া অর্থ ছেড়ে দিতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

গতমাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর আমেরিকার বিভিন্ন ব্যাংকে থাকা আফগান সরকারের শত শত কোটি ডলারের পাশাপাশি দেশটির স্বর্ণের রিজার্ভ আটক করে মার্কিন সরকার। আফগানিস্তানের অর্থনীতিতে তাৎক্ষণিকভাবে সরাসরি এর প্রভাব পড়ে এবং দেশটির ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়।

পাক পররাষ্ট্রমন্ত্রী ওই অর্থের পরিমাণ ১০ বিলিয়ন ডলার বলে ঘোষণা করলেও প্রকৃতপক্ষে আফগানিস্তানের ঠিক কি পরিমাণ অর্থ আমেরিকায় আটকা পড়েছে সে সম্পর্কে সুস্পষ্ট কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি।

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করে। এরপর ওই মাসের ৩১ তারিখ ২০ বছরের দখলদারিত্বের অবসান ঘটিয়ে অত্যন্ত অপমানজনকভাবে আফগানিস্তান ত্যাগ করে মার্কিন সেনারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31