IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘সামরিক খাতে শক্তি অর্জনের পথ অনুসরণ অব্যাহত রাখবে ইরান’

‘সামরিক খাতে শক্তি অর্জনের পথ অনুসরণ অব্যাহত রাখবে ইরান’

ধূমকেতু নিউজ ডেস্ক : শত্রুদের নানামুখী তৎপরতার মুখে ইরান সামরিক খাতে আরো শক্তি অর্জনের পথ অনুসরণ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর এক নেতা।

ইরানের বিরুদ্ধে শত্রুরা কোনোরকম দুঃসাহস দেখালে তাদেরকে এজন্য অনুতপ্ত হতে হবে বলেও হুশিয়ার করেছেন তিনি।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেন, শত্রুর যেকোনো ভুল পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে তা যেকোনো দেশ বা গোষ্ঠীই হোক না কেন।

সোমবার তেহরানে নিযুক্ত বিভিন্ন দেশের সামরিক অ্যাটাচেদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি।

জেনারেল হাজিজাদে বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে হতাশ হয়ে কিছু দেশ ইসরাইলের কাছে সমর্থন চাইছে এবং তারা মনে করছে ইসরাইল তাদের নিরাপত্তা নিশ্চিত করবে যা সম্পূর্ণ ভুল ধারণা। ইসরাইল নিজেই এখন তার নিরাপত্তা দিতে পারছে না।

তিনি বলেন, এ অবস্থায় যদি কোনো সরকার বা জাতি মধ্যপ্রাচ্যে চলমান চার দশকের নিরাপত্তাহীনতা ও ব্যাপকভাবে ছড়িয়ে পড়া যুদ্ধের অবসান চায় তাহলে তাদেরকে স্থানীয়, অভ্যন্তরীণ ও আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে হবে।

এদিকে ইরান ও রাশিয়া নিজেদের মধ্যে সম্পর্ক আরও গভীর করার পরিকল্পনা করছে বলে ইরানের তাসনিম নিউজ জানিয়েছে।

খবরে বলা হয়, ইরান ও রাশিয়ার জ্যেষ্ঠ আইনপ্রণেতারা দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের পথ সুগমে সংসদীয় পর্যায়ে যোগাযোগ বাড়াতে আলোচনা করেছেন।

রাশিয়ান রাষ্ট্রীয় দুমার চেয়ারম্যান ভয়াচেস্লাভ ভিক্টরোভিচ ভোলোদিনের সঙ্গে সোমবার ইরানের সংসদের স্পিকার মুহাম্মদ বাকের কালিবাফ টেলিফোনে আলাপ করেন।

আলাপে কালিবাফ দুই দেশের ইকোনমিক কমিশনসহ যৌথ সংসদীয় কমিশনের মধ্যে বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তার বিষয়ে জোর দেন।

তিনি রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার জন্য ইরানের পার্লামেন্টের সমর্থনও প্রকাশ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31