IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> ধর্ম >> যেসব নারী ও পুরুষের দেখা-সাক্ষাতে পর্দা করতে হবে না

যেসব নারী ও পুরুষের দেখা-সাক্ষাতে পর্দা করতে হবে না

ধূমকেতু নিউজ ডেস্ক : পর্দা করা ফরজ। আল্লাহ তাআলা নারী-পুরুষ উভয়ের জন্য পর্দা ফরজ করেছেন। কিন্তু নারী-পুরুষদের অনেকেই না জানার কারণে পর্দার বিধান লঙ্ঘন করেন। তবে একজন পুরুষ ও একজন নারী ১৪ জনের সঙ্গে দেখা-সাক্ষাৎ করতে পারবেন। এদের পরিচয় জানা থাকলে পর্দা পালন করা হবে সহজ।

যাদের সঙ্গে দেখা-সাক্ষাত করা যাবে; বোঝার সুবিধার্থে তাদের বিবরণ নারী-পুরুষ আলাদা আলাদা ক্যাটাগরি করে তা তুলে ধরা হয়েছে। পুরুষের জন্য- মা, বোন ও মেয়ে এবং নারীর জন্য- বাবা, ভাই ও ছেলে ক্যাটাগরি নির্ধারণ করে তা দেখানো হয়েছে।

একজন পুরুষ যে ১৪ জন (মা, বোন ও মেয়ে সম্পর্কিত) নারীর সঙ্গে দেখা করা বৈধ। তারা হলেন-

‘মা’ সম্পর্কিত যাদের সঙ্গে দেখা করা যাবে, তারা হলেন ৫ জন-

  • নিজের মা : গর্ভধারিনী মা ও সৎ মা।
  • দুধ মা : শিশুকালে যদি কোনো নারীর বুকের দুধ পান করে বড় হয় সন্তান।
  • খালা : গর্ভধারিনী মায়ের আপন বোন।
  • ফুফু : বাবার আপন বোন।
  • শাশুড়ি : স্ত্রীর আপন মা।

‘বোন’ সম্পর্কিত যাদের সঙ্গে দেখা করা যাবে, তারা জন-

  • আপন বোন। এক বাবার ঔরসের সহদোর বোন।
  • দুধ বোন : যে নারীর বুকের দুধ পান করে বড় হয়েছে, তার কন্যা সন্তান।
  • দাদী : বাপের মা।
  • নানী। মায়ের মা।
  • নাতনী। আপন ছেলে ও মেয়ের ঘরের নাতনি।

‘মেয়ে’ সম্পর্কিত যাদের সঙ্গে দেখা করা যাবে, তারা ৪ জন-

  • নিজের মেয়ে।
  • ভাতিজী : আপন ভাইয়ের মেয়ে।
  • ভাগ্নী : আপন, সৎ ও দুধ বোনের মেয়ে।
  • পুত্রবধু : ছেলের বউ।

আবার একজন নারী যে ১৪ জন (বাবা, ভাই ও ছেলে সম্পর্কিত) পুরুষের সঙ্গে দেখা করা বৈধ। তারা হলেন-

‘বাবা’ সম্পর্কিত যাদের সঙ্গে দেখা করা যাবে, তারা হলেন ৫ জন-

  • বাবা: নিজের জন্মদাতা বাবা।
  • দুধ বাবা : দুধ মার স্বামী।
  • চাচা : বাবার আপন ভাই।
  • মামা : মায়ের আপন ভাই।
  • শ্বশুর : স্বামীর আপন বাবা।

‘ভাই’ সম্পর্কিত যাদের সঙ্গে দেখা করা যাবে, তারা হলেন ৫ জন-

  • আপন ভাই : একই বাবার সন্তান।
  • দুধ ভাই : দুগ্ধদানকারী মায়ের সন্তান।
  • দাদা ভাই : আপন বাবার বাবা।
  • নানা ভাই : নিজ মায়ের বাবা।
  • নাতী : আপন ভাই-বোনের ছেলে-মেয়ের ঘরের সন্তান।

‘ছেলে’ সম্পর্কিত যাদের সঙ্গে দেখা করা যাবে, তারা ৪ জন-

  • ছেলে : নিজের ছেলে।
  • ভাতিজা : আপন ভাইয়ের ছেলে।
  • ভাগিনা : আপন বোনের ছেলে।
  • জামাতা : নিজ মেয়ের স্বামী।

একজন নারী ও একজন পুরুষের জন্য উল্লেখিত ব্যক্তিদের ছাড়া অন্য কারো সঙ্গে দেখা-সাক্ষাৎ করা যাবে না। এমনকি অন্যদের সঙ্গে প্রয়োজন ছাড়া অযথা কথাবার্তা বলাও গোনাহের কাজ। তা থেকে বেঁচে থাকা প্রত্যেক মুমিন মুসলমানের একান্ত দায়িত্ব ও কর্তব্য।

কুরআনুল কারিমে আল্লাহ তাআলা এদের ব্যাপারে সুস্পষ্ট আয়াত ঘোষণা করে তা জানিয়ে দিয়েছেন-
حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالاَتُكُمْ وَبَنَاتُ الأَخِ وَبَنَاتُ الأُخْتِ وَأُمَّهَاتُكُمُ اللاَّتِي أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُم مِّنَ الرَّضَاعَةِ وَأُمَّهَاتُ نِسَآئِكُمْ وَرَبَائِبُكُمُ اللاَّتِي فِي حُجُورِكُم مِّن نِّسَآئِكُمُ اللاَّتِي دَخَلْتُم بِهِنَّ فَإِن لَّمْ تَكُونُواْ دَخَلْتُم بِهِنَّ فَلاَ جُنَاحَ عَلَيْكُمْ وَحَلاَئِلُ أَبْنَائِكُمُ الَّذِينَ مِنْ أَصْلاَبِكُمْ وَأَن تَجْمَعُواْ بَيْنَ الأُخْتَيْنِ إَلاَّ مَا قَدْ سَلَفَ إِنَّ اللّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا
‘তোমাদের জন্যে হারাম করা হয়েছে তোমাদের মা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভাইয়ের মে; বোনের মেয়ে; তোমাদের সে মা, যারা তোমাদের (বুকের) দুধ পান করিয়েছে, তোমাদের দুধ-বোন, তোমাদের স্ত্রীদের মা, তোমরা যাদের সাথে সহবাস করেছ সে স্ত্রীদের মেয়ে, যারা তোমাদের লালন-পালনে আছে। যদি তাদের সাথে সহবাস না করে থাক, তবে এ বিবাহে তোমাদের কোনো গোনাহ নেই। তোমাদের ঔরসজাত ছেলেদের স্ত্রী। (সুরা নিসা : আয়াত ২৩)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত বিষয়গুলো মেনে পর্দা পালন করার তাওফিক দান করুন। আমিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31