IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> ধর্ম >> সেজদায় কুরআনে উল্লেখিত দোয়ার আয়াতগুলো পড়া যাবে কি?

সেজদায় কুরআনে উল্লেখিত দোয়ার আয়াতগুলো পড়া যাবে কি?

ধূমকেতু নিউজ ডেস্ক : নামাজের রুকু ও সেজদায় তাসবিহ-তাহলিল ও দোয়া করার কথা বলেছেন প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কিন্তু রুকু কিংবা সেজদায় কুরআনুল কারিমের দোয়ার আয়াতগুলো কি পড়া যাবে? এ সম্পর্কে ইসলামের নির্দেশনাই বা কী?

রুকু কিংবা সেজদায় কুরআনের আয়াত তেলাওয়াত করা জায়েজ বা বৈধ নয়। রুকু এবং সেজদায় তাসবিহ-তাহলিল এবং দোয়া করার উপকারিতা ও গুরুত্ব অনেক বেশি। রুকুতে বেশি বেশি তাসবিহ এবং সেজদায় তাসবিহসহ দোয়া করলে সে দোয়া দ্রুত কবুল হয়। তাই সেজদায় কুরআনে উল্লেখিত দোয়া সমৃদ্ধ আয়াতগুলো পড়া যাবে।

রুকু ও সেজদা অবস্থায় কুরআন তেলাওয়াত করা বৈধ নয়। কেননা হাদিসে এ ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। তাহলো-

হজরত আলি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে রুকু এবং সেজদা অবস্থায় কুরআন পাঠ করতে নিষেধ করেছেন।’ (নাসাঈ)

হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ‘তোমরা শুনে রাখ! আমাকে নিষেধ করা হয়েছে রুকু অবস্থায় কেরাত (পড়া) থেকে এবং সেজদা অবস্থায়।’ (নাসাঈ)

রুকু ও সেজদায় তাসবিহ এবং দোয়া
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে অসুখে ইনতেকাল করেন, সে অসুস্থ অবস্থায় তিনি পর্দা খুললেন। তখন তার মাথার পট্টি বাঁধা ছিল। তিনি বললেন-
‘হে আল্লাহ! আমি পৌঁছিয়েছি, একথা তিনবার বললেন। বস্তুত যথার্থ স্বপ্ন ব্যতিত নবুওতের সুসংবাদ থেকে আর কিছুই বাকি রইল না। বান্দা তা দেখে অথবা তাকে তা দেখানো হয়।
তোমরা শুনে রাখ! আমাকে রুকু এবং সেজদায় কেরাআত (পড়া) থেকে নিষেধ করা হয়েছে। অতএব, যখন তোমারা রুকু করবে তখন তোমাদের রবের তাজিম (শ্রেষ্ঠত্ব ও প্রশংসা) করবে। আর যখন তোমারা সেজদা করবে তখন তোমারা বেশি বেশি দোয়া করার চেষ্টা করবে। কেননা এটা তোমাদের দোয়া কবুলের উপযুক্ত সময়।’ (নাসাঈ)

উল্লেখিত হাদিসের আলোকে এ বিষয়টি সুস্পষ্ট যে, রুকু ও সেজদায় কুরআনের আয়াত তেলাওয়াত করা যাবে না। বরং রুকু ও সেজদায় শ্রেষ্ঠত্ব ও মর্যাদার প্রশংসা এবং দোয়া করা যাবে।

সৌদি আরবে স্থায়ী ফতোয়া কমিটি এ মর্মে ফতোয়া দিয়েছে যে-
সেজদায় কুরআন তেলাওয়াত করা জায়েজ নেই। কিন্তু প্রশ্ন হলো- কুরআনুল কারিমে দোয়া সম্বলিত কিছু আয়াত রয়েছে, সেগুলো পড়া যাবে কি? যেমন-

  • رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا
    অর্থ : হে আমাদের প্রতিপালক! আমাদের সঠিক পথ পাওয়ার আর আমাদের অন্তরকে বিপথগামী করো না।’ (সুরা আল-ইমরান : আয়াত ৮)
    সেজদা অবস্থায় কুরআনে বর্ণিত এ জাতীয় দোয়াগুলো পাঠের বিধান কি?

সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটির জবাব-
لا بأس بذلك إذا أتى بها على وجه الدعاء لا على وجه التلاوة للقرآن

অর্থাৎ এতে কোনো অসুবিধা নেই, যদি দোয়া হিসেবে কুরআনের আয়াত পাঠ করে। তবে কুরআন তেলাওয়াত হিসেবে নয়।’ (ফাতাওয়া লাজনাহ দায়েমাহ)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রুকুতে বেশি শ্রেষ্ঠত্ব ও মর্যাদার তাসবিহ পড়ার পাশাপাশি সেজদায় দোয়া কবুলে বেশি বেশি দোয়া পড়ার তাওফিক দান করুন। আমিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31