IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই’রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
Home >> ধর্ম >> পবিত্র মাহে রমজানের প্রস্তুতি

পবিত্র মাহে রমজানের প্রস্তুতি

ধূমকেতু নিউজ ডেস্ক : বছর পরিক্রমায় আবার আমাদের মাঝে আসছে সিয়াম সাধনার মাস রমজান। রমজান এমন এক আকাঙ্ক্ষিত মাস যার আগমনে সমগ্র মুসলিম মিল্লাত নব উদ্যমে জেগে ওঠে। মহিমান্বিত এ মাসকে বরণ করার জন্য উপযুক্ত প্রস্তুতি গ্রহণ করা আমাদের সবার ঈমানি দায়িত্ব।

রমজান এক বরকতময় মাস, যার আগমনে পুলকিত হয়ে স্বয়ং রাসূল (সা.) সাহাবায়ে কেরামকে মুবারকবাদ দিয়ে সুসংবাদ দিয়ে বলেছেন, ‘তোমাদের সামনে রমজানের পবিত্র মাস আগমন করেছে, যে মাসে আল্লাহ তায়ালা তোমাদের ওপর রোজা ফরজ করেছেন’ (সহিহ মুসলিম)।

তাই এ পবিত্র মাসে ইবাদত-বন্দেগি তথা সাহরি, ইফতার, তারাবিহ, পবিত্র কুরআন তিলাওয়াত, ইতিকাফ, তাহাজ্জুদ, জিকির, তাসবিহ-তাহলিল, দোয়া-ইস্তিগফার, ফিতরা, দান-সদকা ইত্যাদি আদায় করা প্রত্যেক মুসলমানের কর্তব্য।

মাহে রমজানের বরকতময় মুহূর্তগুলো যথাযথভাবে কাজে লাগানোর জন্য পূর্ব-প্রস্তুতিমূলক কিছু করণীয় তুলে ধরা হলো-

মাহে রমজানকে সামনে রেখে সর্বপ্রথম মানসিক প্রস্তুতি প্রয়োজন। বরকতময় এ মাসকে কিভাবে অতিবাহিত করব, অন্য সময়ের চেয়ে অতিরিক্ত কী করব এবং স্বাভাবিক আমলের অতিরিক্ত আর কী আমল হবে? সে পরিকল্পনা এখন থেকে ঠিক করে নেয়া প্রয়োজন।

বড় ধরনের কোনো সফর থাকলে তা রমজানের আগেই করে ফেলা যায় কি না, সে চেষ্টা করা। যাতে রোজা রেখে কষ্ট করতে না হয়। ঈদের কেনাকাটা রমজানের আগেই করে ফেলার চেষ্টা করা। তাহলে মাহে রমজানে সময়ের অপচয় রোধ করা সম্ভব হবে।

পবিত্র কুরআন তিলাওয়াতের জন্য একটি সময় নির্ধারণ করা। কুরআন তিলাওয়াত না জানলে শেখার পরিকল্পনা গ্রহণ করা। বেশি বেশি ইসলামী বই-পত্র অধ্যয়নের পরিকল্পনা গ্রহণ।

সময় সুযোগ থাকলে রমজানের শেষ ১০ দিন ইতিকাফ করার নিয়ত করা যেতে পারে। কোনো বদ অভ্যাস থাকলে তা ত্যাগ করার বিশেষ পরিকল্পনা নিতে হবে।

অধিক পরিমাণে দান-সদকা করার জন্য প্রস্তুতি গ্রহণ করা। প্রয়োজনে দান-সদকার জন্য অর্থ সঞ্চয় করে রাখা যেতে পারে।

গুরুত্বপূর্ণ দোয়া ও তাসবিহসমূহ রমজানের আগেই শিখে নেয়ার চেষ্টা করা। নেক কাজের পরিকল্পনাও একটি নেক কাজ।

তাই আসুন রমজানের আগেই রমজানকে বরণ করে নেয়ার প্রস্তুতি গ্রহণ করি। মহান আল্লাহ রাব্বুল আল আমিন আমাদেরকে সেই তাওফিক দান করুন, আমীন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031