IMG-LOGO

রবিবার, ২৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড়সম্ভাবনা দেখছে স্পেনের ব্যবসায়ীরাপলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা,পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’বাঘায় পরকীয়ার অভিযোগে হামলায় অভিযুক্ত গুরুত্বর আহত, বাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগগোমস্তাপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনাসাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভানিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুসিরাজগঞ্জে আওয়ামী লীগের আমলে মেয়র নির্বাচন করা ব্যক্তিই বিএনপির প্রার্থী হবেন: টুকুঅগ্রাধিকার ভিত্তিতে হরিয়ানের উন্নয়ন করা হবে: এমপি মিলনমান্দায় প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে সংসদ সদস্য ডা. টিপুরায়গঞ্জের গ্রামপাঙ্গাসী নিজামগাতী সড়কে ধস সব ধরণের যানচলাচল বন্ধশহর খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেডের ১৭তম ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিতছোট্ট নাতি ইব্রাহিমসিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নজরুল বর্ষ ২০২৬শে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‘সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না সরকার’
Home >> ধর্ম >> টপ নিউজ >> মুত্তাকী শব্দটির উৎপত্তি কোথায়?

মুত্তাকী শব্দটির উৎপত্তি কোথায়?

মোহাম্মদ মোবারক হোসাইন : মুত্তাকী শব্দটি তাকওয়া শব্দ থেকে উৎপত্তি। তাকওয়া শব্দের আভিধানিক অর্থ ভয়,ভীতি, বেঁচে থাকা ইত্যাদি।

শরীয়তের পরিভাষায়, মুত্তাকী বলা হয়,পরকালীন জীবনে ব্যক্তির ক্ষতির কারণ হতে পারে এমন কাজ ও বিষয় থেকে যে ব্যক্তি বিরত থাকে।

পবিত্র কুরআন মাজিদে আল্লাহ তায়ালা মুত্তাকিনদের পরিচয় ও গুণ বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেন-

الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ – والَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالآخِرَةِ هُمْ يُوقِنُونَ.

অর্থঃ ‘যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, নামাজ প্রতিষ্ঠা করে এবং যে রিজিক আমি তাদেরকে দিয়েছি তা থেকে খরচ করে।

আর যে কিতাব তোমাদের ওপর নাজিল করা হয়েছে এবং তোমার আগে যেসব কিতাব নাজিল করা হয়েছিল সে সবগুলোর ওপর ঈমান আনে আর আখেরাতের ওপর বিশ্বাস রাখে।’ (সুরা বাকারা : আয়াত ৩-৪)

যুগে যুগে কাফির, মুশরিক,মুনাফিকেরা ইসলামের ক্ষতি করতে আমরণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদের এসব চক্রান্ত আল্লাহ তায়ালা নিমিষেই শেষ করে দিচ্ছে। কাফির, মুশরিকদের চক্রান্ত নিয়ে আল্লাহ তায়ালা ইরশাদ করেন,

ذٰلِکُمۡ وَ اَنَّ اللّٰهَ مُوۡهِنُ کَیۡدِ الۡکٰفِرِیۡنَ

অর্থঃ এটা তোমাদের জন্য, আর নিশ্চয়ই আল্লাহ্‌ কাফেরদের ষড়যন্ত্র দুর্বল করেন।

পবিত্র কুরআন মাজিদের সূরা রাদ এ আল্লাহ তায়ালা ইরশাদ করেন,

وَ قَدۡ مَکَرَ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِهِمۡ فَلِلّٰهِ الۡمَکۡرُ جَمِیۡعًا ؕ یَعۡلَمُ مَا تَکۡسِبُ کُلُّ نَفۡسٍ ؕ وَ سَیَعۡلَمُ الۡکُفّٰرُ لِمَنۡ عُقۡبَی الدَّارِ

অর্থঃ তাদের আগে যারা ছিল, তারাও চক্রান্ত করেছিল। কিন্তু সব চক্রান্ত আল্লাহর এখতিয়ারভুক্ত। প্রত্যেক ব্যক্তি যা করে তিনি তা জানেন। অবিশ্বাসীরা শিগগিরই জানতে পারবে শুভ পরিণাম কার জন্য। (সুরা : রাদ, আয়াত : ৪২)

আর যখন কোনো মুমিন ব্যক্তি হঠাৎ করে বিপদে পড়ে যায়,তখন কাফের সম্প্রদায় সবচেয়ে খুশি হয়, তাদের এমন কর্মকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তায়ালা ইরশাদ করেন,

اِنۡ تَمۡسَسۡكُمۡ حَسَنَةٌ تَسُؤۡهُمۡ وَاِنۡ تُصِبۡكُمۡ سَيِّئَةٌ يَّفۡرَحُوۡا بِهَا ​ۚ وَاِنۡ تَصۡبِرُوۡا وَتَتَّقُوۡا لَا يَضُرُّكُمۡ كَيۡدُهُمۡ شَيۡـــًٔا ؕ اِنَّ اللّٰهَ بِمَا يَعۡمَلُوۡنَ مُحِيۡطٌ

অর্থঃ যদি তোমাদের কল্যাণ হয়, তা তাদেরকে দুঃখ দেয়, আর যদি তোমাদের অকল্যাণ হয়, তাতে তারা আনন্দিত হয়, যদি তোমরা ধৈর্যশীল হও এবং তাকওয়া অবলম্বন কর তবে তাদের চক্রান্ত তোমাদের কিছুই ক্ষতি করতে পারবে না, নিশ্চয় তারা যা কিছু করছে, আল্লাহ তা পরিবেষ্টন করে আছেন। [ সুরা আলে ইমরানঃ আয়াত ১২০]

উপরিক্ত আয়াতের চমৎকার ব্যাখ্যা পাওয়া যায় তাফসীরে তাবারীতে, সেখানে উল্লেখ আছে যে,

“তাদের কাফের সুলভ মনোভাবের আরো প্রমাণ হলো, তাদের অবস্থা এই যে, তোমরা কোন সুখকর অবস্থার সম্মুখীন হলে তারা দুঃখিত হয়, আর তোমরা কোন বিপদে পতিত হলে তারা আনন্দে গদগদ হয়ে ওঠে। অতঃপর আয়াতে এ ধরনের লোকদের চক্রান্ত এবং শক্রতার অশুভ পরিণাম থেকে নিরাপদ থাকার জন্যে একটি সহজ সুন্দর ব্যবস্থা বাতলে দেয়া হচ্ছেঃ “তোমরা ধৈর্য ধারণ করলে এবং তাকওয়া অবলম্বন করলে ওদের চক্রান্ত তোমাদের বিন্দুমাত্রও অনিষ্ট করতে পারবে না”।

কাতাদা বলেন, আয়াতের অর্থ হচ্ছে, যখন তারা মুসলিমদের মধ্যে পরস্পর বন্ধুত্ব ও ঐক্যবদ্ধতা দেখে এবং শক্রদের উপর মুসলিমদের বিজয় প্রত্যক্ষ করে, তখন তারা কষ্ট পায়। আর যখন মুসলিমদের মধ্যে দলাদলি ও মতবিরোধ হয়েছে দেখতে পায়, অথবা মুসলিমদের কোন পরাজয় লক্ষ্য করে, তখনি তারা খুশীতে আত্মহারা হয়ে পড়ে। যখনি তাদের এ ধরনের লোকের আবির্ভাব হবে, তখনি আল্লাহ্ তাআলা তাদের গোপন অবস্থা প্রকাশ করে দিবেন। কিয়ামত পর্যন্ত তাদের এ অবস্থা চলতে থাকবে।

আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে কুরআনের বর্ণনা অনুযায়ী প্রকৃত মুত্তাকি হওয়ার তাওফিক দান করুন। এবং কাফির তথা ইসলামের পরাশক্তির কাছে বিজয়ী মুত্তাকি হয়ে দুনিয়া ও পরকালের সফলতা লাভের তাওফিক দান করুন। আমিন।

লেখক : মোহাম্মদ মোবারক হোসাইন, নোয়াখালী ইসলামিয়া কামিল মাদরাসা, ধর্মপুর, সদর, নোয়াখালী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031