IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তার
Home >> নগর-গ্রাম >> মহানন্দায় জালে ধরা পড়ল ৪০ কেজির বাঘাইড়

মহানন্দায় জালে ধরা পড়ল ৪০ কেজির বাঘাইড়

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৪০ কেজির বাঘাইড় মাছ।

রোববার ভোররাত ৩টার দিকে (২১ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার খালঘাটের উত্তর পাড়ে মাছটি ধরা পড়ে। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর ভূতপুকুর মহল্লার নাসির হালদার ও তার ভাই জাইনুদ্দিন হালদারের জালে এ মাছটি পাওয়া যায়।

সোমবার (২২ নভেম্বর) সকাল আটটার দিকে নিউমার্কেট মাছপট্টিতে ৯০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করে তারা।

জেলে, প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ী সূত্রে জানা যায়, সোমবার সকালে নিউমার্কেট মাছপট্টির মকবুল ফিস ট্রেডার্সে ৩৫ কেজি ওজন ধরে বিক্রি করে নাসির হালদার। এতে তারা দাম পায় ৩১ হাজার ৫০০ টাকা। বাঘাইড় মাছ ছাড়াও সাড়ে ৩ কেজি ওজনের একটি কাতলা মাছ উঠে একই জালে। কাতলা মাছটি ৩১৫ টাকা কেজি দরে আড়তে বিক্রি হয়।

জানা যায়, পরে মাছটি ১১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

জেলে নাসির হালদার বলেন, গত ১৯ বছর ধরে মহানন্দা নদীতে মাছ ধরি। দুই দশকের মধ্যে এতোবড় মাচ আর একবারই পেয়েছিলাম। প্রায় ৩ বছর আগে ঠিক একই ওজনের বাঘাইড় মাছ মহানন্দা নদীর একই জায়গা থেকে পেয়েছিলাম। আজ রাতে পাওয়া মাছটির প্রকৃত ওজন ৪০ কেজি হলে আড়তে পাঁকা ওজন ৩৫ কেজি হিসেবে বিক্রি করেছি।

নাসির হালদারের ছেলে খালেক হালদার জানান, আমরা গতকাল রাত আড়াইটার দিকে জাল ছাড়ি। সাধারণত একবার জাল ফেললে দেড় ঘন্টা সময় লাগে জাল উঠাতে। কিন্তু কাল জাল ফেলার আধা ঘণ্টার মধ্যেই মাছটি জালে ধরা পড়ে। সাধারণত এতোবড় মাছ এসব জালে খুব কম ধরা পড়ে। কারণ জাল থেকে পালিয়ে যায়। কিন্তু এই বাঘাইড় মাছটির কাটা জালে আটকে গেছিলো। আর আমরা ব্যাপারটা বুঝতে পেরে আধা ঘণ্টায় জাল তুলেছিলাম। আমি, বাবা, চাচা মিলে মোট ১৩ জন লোক মাছ ধরার কাজে ছিলাম বলে জানান তিনি।

মকবুল ফিস ট্রেডার্সের প্রোপাইটর মোজাম্মেল হক জানান, জেলেরা মাছটি ৯০০ টাকা কেজি দরে বিক্রি করেছিল। পরে মাছটি কেটে কেটে ১১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31