IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইরানে ইসরাইলের হামলা

ইরানে ইসরাইলের হামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার রাতে এই হামলা চালায় ইসরাইল।

ইসরাইল প্রতিশোধ হিসেবে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সকালে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। ইরানের ইস্পাহান শহরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর ক্ষেপণাস্ত্রবিধ্বংসী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়।

তবে ইরান বলছে, ক্ষেপণাস্ত্র নয় ইসরাইল ড্রোন হামলা চালিয়েছিল। তার বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করা হয়েছে। হামলার পর পর ইরানের বেশ কয়েকটি শহরে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। কয়েক ঘণ্টা পর ধীরে ধীরে ফ্লাইট আবার চালু হচ্ছে। ইরানি গণমাধ্যম বলছে, ইস্পাহান নিরাপদ ও অক্ষত আছে। দেশটির পরমাণু স্থাপনারও কোনো ক্ষতি হয়নি।

বিবিসির নিরাপত্তা বিশ্লেষক ফ্রাংক গার্ডনার বলছেন, ‘হামলার পর ইস্পাহানের কোনো ক্ষতি হয়েছে বলে শোনা যায়নি, সকালের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিকই ছিল। এই হামলার মধ্য দিয়েই যদি ইসরায়েল জবাব শেষ হয়ে যায়, তাহলে বলতে হবে ব্যপ্তি ও লক্ষ্য বিবেচনায় তা খুব সীমিত।’

গত সপ্তাহে নজিরবিহীন হামলায় ইসরাইলের আকাশে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে পাঠায় ইরান, যেগুলোর প্রায় সব আকাশেই ধ্বংস করার দাবি করেছে ইসরাইল। ইসরাইল পাল্টা হামলার ঘোষণা দিলে ইরান উচ্চ সতর্ক অবস্থায় ছিল।

এর মধ্যে প্রায় সপ্তাহজুড়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ ইসরাইলের পশ্চিমা মিত্ররা ইরানের হামলার জবাবে বড় ধরনের হামলা না চালাতে বলে আহ্বান জানিয়ে আসছিল।

নাটকীয় উত্তেজনা তৈরি করলেও বাস্তবে ইরানের হামলা ছিল প্রতিশোধের। কারণ ১ এপ্রিলেই দামেস্কে ইরানের কনসুলেটে নজিরবিহীন বিমান হামলা চালায় ইসরাইল। ওই হামলায় ইরানের দুই শীর্ষ সামরিক কর্মকর্তাসহ ১৩ জন নিহত হন।

এখন পরবর্তী ঘটনাপ্রবাহ কোনদিকে মোড় নেবে তা দুটি বিষয়ের ওপর নির্ভর করবে বলে মনে করেন ফ্রাংক গার্ডনার। প্রথমত, এটাই ইসরাইলের শেষ হামলা কিনা এবং ইরান পাল্টা হামলা চালাবে কিনা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31