IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন আহমাদিনেজাদ

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন আহমাদিনেজাদ

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য রোববার (২ জুন) নিবন্ধন করেছেন সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। এর মাধ্যমে দীর্ঘ ১২ বছর পর ফের দেশটির প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে শামিল হলেন কট্টরপন্থী এই নেতা।

গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা যান। পরে ২৮ জুন নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

এখন পর্যন্ত প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য যারা নিবন্ধন করেছেন, তাদের মধ্যে আহমাদিনেজাদই সর্বাধিক পরিচিত।

নিবন্ধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আহমাদিনেজাদ বিশ্বের সাথে ইরানের ‘গঠনমূলক সম্পর্ক’ ও সব দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নত করার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকার পর ২০১৩ সালে তিনি যখন দায়িত্ব ছাড়েন, সে সময়ের চেয়ে বর্তমানে ইরানে অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি এবং নিরাপত্তা বিষয়ক সমস্যাগুলো আরও বেড়েছে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে আহমাদিনিজাদ হাত উঁচিয়ে বলেন, ‘বসন্ত দীর্ঘজীবী হোক, ইরান দীর্ঘজীবী হোক।’

ইরানের পার্লামেন্টের সাবেক স্পিকার আলী লারিজানিও প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধন করেছেন। সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে তার সম্পর্ক বেশ দৃঢ়।

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান আব্দুলনাসের হিম্মাতিও প্রার্থী হিসেবে নিবন্ধন করেছেন। তিনি ২০২১ সালেও প্রার্থী হয়েছিলেন।

সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামিও।

আগামী মঙ্গলবার (৪ জুন) পাঁচ দিনের এ নিবন্ধন কার্যক্রম শেষ হবে। তখন থেকে পরবর্তী ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেসব প্রার্থী নির্বাচন করতে পারবেন, তাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। ভোটের আগে দুই সপ্তাহের প্রচারণা কার্যক্রম চালানোর সুযোগ পাবেন চূড়ান্ত প্রার্থীরা।

এখন আহমাদিনেজাদকে নির্বাচনের অনুমতি দেওয়া হবে কি না, সেটিই প্রশ্ন।

এর আগে ২০০৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন আহমাদিনেজাদ। পরে খামিনি ২০১৭ সালে আহমাদিনেজাদকে সতর্ক করে বলেছিলেন যে তার আবারও প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা দেশের জন্য কল্যাণকর নাও হতে পারে।

নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থীদের অনুমোদন দেবে ইরানের ১২ সদস্যের গার্ডিয়ান কাউন্সিল। ধর্মীয় নেতা ও আইনবিদদের নিয়ে গঠিত এ কাউন্সিলের তত্ত্বাবধায়ক খামিনিই বলা চলে।

২০২১ সালে প্রেসিডেন্ট প্রার্থী হতে চাইলেও কাউন্সিলটি আহমাদিনেজাদের প্রার্থিতা বাতিল করেন। তাই এবারও যে তার প্রার্থিতা বাতিল করা হবে না, সেটি নিশ্চিত নয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31