IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> সন্ধ্যায় মোদির শপথ, রাষ্ট্রপতি ভবনে জমকালো আয়োজন

সন্ধ্যায় মোদির শপথ, রাষ্ট্রপতি ভবনে জমকালো আয়োজন

ধূমকেতু নিউজ ডেস্ক : টানা তৃতীয় মেয়াদের ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদি, জমকালো ওই অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ আট হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

রোববার (৯ জুন) সন্ধ্যা সোয়া সাতটায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে হবে ভারতের নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান। রাষ্ট্রপতি দ্রেীপদী মুর্মু শপথ পড়াবেন। আর এর মধ্য দিয়েই টানা তৃতীয়বার শপথ নিয়ে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড ছুঁয়ে ফেলবেন নরেন্দ্র মোদি।

টানা তৃতীয় মেয়াদের শপথকে স্মরণীয় করতে ব্যাপক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভারতের প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।

অনুষ্ঠানে যোগ দিতে এরই মধ্যে দিল্লি পৌঁছে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে যোগ দিচ্ছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জুগনাউথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ।

এবারের ভোটে বিজেপি এক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এনডিএ জোট সরকার গঠনের প্রয়োজনীয় আসন পেয়েছে। শুক্রবার নরেন্দ্র মোদিকে সংসদীয় দলের নেতা নির্বাচনের পর শুরু হয় শপথ অনুষ্ঠানের তোড়জোড়।

শপথ অনুষ্ঠান রাঙাতে ব্যাপক তোড়জোড় শুরু হয়। অনুষ্ঠানে দাওয়াত করা হয়েছে আট হাজার অতিথি। আর জমকালো অনুষ্ঠান নির্বিঘ্নে করতে গোটা নয়াদিল্লি মুড়ে ফেলা হয়েছে কয়েকস্তরের নিরাপত্তার চাদরে, যেমনটি করা হয়েছিল জি-৭ কোটের বৈঠকের আগে।

রাষ্ট্রপতি ভবনে পাঁচ কোম্পানি আধাসামরিক বাহিনীর জওয়ান ছাড়াও এনএসজি কমান্ডো, ড্রোন এবং স্নাইপার নিয়ে বহুস্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। শপথগ্রহণ অনুষ্ঠান চলার সময় যেকোনো অপরাধমূলক বা সন্ত্রাসী হুমকি রোধ করতে দিল্লিতে নো-ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে।

সংসদীয় নেতা নির্বাচিত হওয়ার পর শুক্রবার (৭ জুন) বিজেপি প্রধান জেপি নাড্ডা রাষ্ট্রপতিকে চিঠি দেন। এরপর রাষ্ট্রপতি মুর্মু নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী মনোনীত করেন। এদিন মোদী ছাড়াও শপথ নেবেন এনডিএর নতুন সরকারের মন্ত্রী পরিষদও।

আন্তর্জাতিক অঙ্গন ছাড়াও দেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন পেশাজীবীসহ আট হাজার স্বনামধন্য মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মোদীর শপথে আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়কেও। অনুষ্ঠানে তিনি যাবেন বলে কংগ্রেস থেকে নিশ্চিত করা হয়েছে। তবে মোদীর শপথ বয়কট করেছে তৃণমূল কংগ্রেস। রাহুল গান্ধীও থাকবেন না শপথে।

চেন্নাই রেলওয়ে বিভাগের বন্দে ভারত লোকো পাইলট ঐশ্বরিয়া এস মেনন এবং এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট সুরেখা যাদবকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে শপথগ্রহণের দিন সকালে রাজঘাটে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধের শ্রদ্ধাজ্ঞাপন করেছেন নরেন্দ্র মোদি। এরপর শ্রদ্ধা জানান সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর স্মৃতিসৌধে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31