IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> গাজায় ইসরায়েলি হামলায় লাশের সারি বাড়ছেই

গাজায় ইসরায়েলি হামলায় লাশের সারি বাড়ছেই

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজায় লাশের সারি বাড়ছেই। প্রতিদিনই ইসরায়েলি আগ্রাসনে নিরীহ ফিলিস্তিনিরা প্রাণ হারাচ্ছে। সেখানে হতাহতদের অধিকাংশই নারী এবং শিশু। ছোট ছোট শিশুরা জানেও না যে কেন তাদের ওপর এভাবে হামলা চালানো হচ্ছে। সেখানে ইসরায়েলি আগ্রাসন কবে শেষ হবে তাও অনিশ্চিত।

অবরুদ্ধ এই উপত্যকায় প্রায় আট মাস ধরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে যে, তারা কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীদের কাছে জাতিসংঘ-সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতিক্রিয়া জমা দিয়েছে।

গাজায় অবস্থানরত ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেছেন, সেখানকার বাড়ি, হাসপাতাল, স্কুল, বিশ্ববিদ্যালয়, কৃষি, অর্থনীতি সবকিছুই ধ্বংস হয়ে গেছে। সেখানে এখনো বোমা ফেলা হচ্ছে।

হিজবুল্লাহ এক ঘোষণায় জানিয়েছে যে, লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় তাদের এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। বেশ কিছু প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে যে, আবু তালেব নামেও পরিচিত ছিলেন তালেব আবদুল্লাহ।

গত কয়েক মাসের মধ্যে নিহত হিজবুল্লাহর সবচেয়ে সিনিয়র কমান্ডার ছিলেন তিনি। এছাড়া দক্ষিণ লেবাননের জোয়াইয়া শহরে হামলায় বেশ কয়েকজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

অধিকৃত পশ্চিম তীরের জেনিনের কাছে কাফর দান শহরে ইসরায়েলি সামরিক অভিযানে অন্তত ছয়জন নিহত হয়েছে। এদিকে গাজায় যুদ্ধ বন্ধে জাতিসংঘের সমর্থিত একটি প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ ব্যাপারে আলোচনায় একমত হয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১১ জুন) হামাসের এক সিনিয়র কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তাদের এই অবস্থানকে আশার আলো হিসেবে দেখছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তেল আবিবে ইসরায়েলি নেতাদের সঙ্গে বৈঠকের পর ব্লিঙ্কেন বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার পর গাজা নিয়ে কি পরিকল্পনা করা হবে সে বিষয়ে আলোচনা চলবে।

গত ৭ অক্টোবর ইসরায়েলি সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ফিলিস্তিন। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৭ হাজার ১৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৮৪ হাজার ৮৩২ জন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31