IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> হোয়াইট হাউসে ট্রাম্প ফিরলেও ‘সাহায্য’ অব্যাহত থাকবে, জেলেনস্কি আশা

হোয়াইট হাউসে ট্রাম্প ফিরলেও ‘সাহায্য’ অব্যাহত থাকবে, জেলেনস্কি আশা

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক হামলা শুরু করে রাশিয়া। যা এখনো চলমান। এরপর থেকে সামরিক এবং অর্থনৈতিকভাবে ইউক্রেনকে অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে জো বাইডেন প্রশাসন। আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্প জয় পায় সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউক্রেন নীতি কী হবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

গতকাল থেকে ওয়াশিংটনে শুরু হয়েছে ন্যাটোর অধিবেশন। সেখানে ইউক্রেনকে রাশিয়ার হামলা থেকে বাঁচতে আরও আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছেন জো বাইডেন। তবে আগামী নির্বাচনে বাইডেনের জয় নিয়ে ইতোমধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিশেষ করে প্রথম বিতর্কে ট্রাম্পের সঙ্গে পেরে উঠতে পারেননি তিনি।

ন্যাটোর অধিবেশনে অংশ নিয়ে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি আশা প্রকাশ করে বলেছেন, ক্ষমতার পট পরিবর্তন হলেও রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অটুট রাখবে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে জেলেনস্কি বলেন, ‘আমি তাকে খুব ভালোভাবে চিনি না। ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে তার সঙ্গে কয়েকটি সুন্দর বৈঠক হয়েছে। তবে সেটি ছিল ২০২২ সালে রাশিয়ার হামলা শুরুর আগে। তিনি যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে কী পদক্ষেপ নেবেন, তা বলতে পারছি না।’

ট্রাম্প যদি হোয়াইট হাউসে ফের ক্ষমতায় আসে সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো জোট, ইউক্রেন নীতি এবং অভিবাসী ইস্যুতে বড় প্রভাব পড়তে পারে। যদিও গতকাল ট্রাম্প দাবি করেছেন, ক্ষমতায় ফিরলে ন্যাটো থেকে বের হবেন না তিনি।

২০২২ সালের ইউক্রেনজুড়ে রুশ হামলা পর থেকে এ পর্যন্ত ইউক্রেনকে প্রায় ছয় হাজার কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বরাবরই ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তার পাঠানোর সমালোচনা করে এসেছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র হাঙ্গেরির প্রধানমন্ত্রীর ভিক্টর অরবানের কথায় ট্রাম্পের ইউক্রেন নীতি আরও পরিস্কার। চলতি বছরে মার্চে ট্রাম্পের সঙ্গে সাক্ষাত শেষে অরবান বলেছিলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধে তিনি (ট্রাম্প) একটি পয়সাও দেবেন না। এ কারণেই যুদ্ধ শেষ হয়ে যাবে।’

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31