IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> ‘ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যেই গুলি’

‘ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যেই গুলি’

ধূমকেতু নিউজ ডেস্ক : হত্যার উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এফবিআই)।

সিএনএন জানায়, সিক্রেট সার্ভিসের সদস্যদের বরাতে ট্রাম্পের ওপর হামলার বিষয়ে বিবৃতি দিয়েছেন এফবিআইয়ের পিটসবার্গ ফিল্ড অফিসের দায়িত্বে থাকা বিশেষ এজেন্ট কেভিন রোজেক।

তিনি বলেন, ‘আজ সন্ধ্যায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকে আমরা ‘হত্যা প্রচেষ্টা’ বলছি।’

ওই স্থানটি ‘অ্যাকটিভ ক্রাইম সিন’ অর্থাৎ এখনো নিরাপদ নয় বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়ায় এক নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের ওপর গুলি হামলা হয়েছে।

রয়টার্স জানায়, সাবেক মার্কিন প্রেসিডেন্টের ডান কানে গুলি লেগেছে। সমাবেশে অংশগ্রহণকারী একজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন।

এফবিআই এজেন্ট কেভিন রোজেক জানান, আইনশৃঙ্খলা বাহিনী অপরাধী খুঁজে বের করতে এবং হামলার পেছনের কারণ জানতে কঠোরভাবে কাজ করছে। এ বিষয়ে জনসাধারণের সাহায্যও চেয়েছেন তিনি। কারো কাছে প্রয়োজনীয় কোনো তথ্য থাকলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।

এ ঘটনা তদন্তে এফবিআই সারাদেশ থেকে তদন্তকারী এজেন্ট, প্রমাণ সংগ্রহের জন্য বিশেষ টিম এবং অন্যান্য কর্মীদের মোতায়েন করেছে বলে জানান তিনি।

এছাড়া ‘বায়োমেট্রিক নিশ্চিতকরণের মাধ্যমে’ বন্দুকধারীকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

এফবিআই কর্মকর্তা বলেন, ‘বন্দুকধারীর পরিচয় প্রায় নিশ্চিত করতে পেরেছি তবে এই মুহূর্তে নাম প্রকাশ করা যাচ্ছে না।’

কোন ধরনের বন্দুক ব্যবহার করা হয়েছে বা কতগুলো গুলি চালানো হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো এ বিষয়ে কোনো তথ্য নেই। তদন্ত চলছে।’

এদিকে একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, তিনি সন্দেহভাজনকে রাইফেল নিয়ে ছাদে হামাগুড়ি দিতে দেখেছেন এবং সঙ্গে সঙ্গেই পুলিশকে জানানোর চেষ্টা করেছেন। তবে তার আগেই ওই ব্যক্তি গুলি চালাতে শুরু করেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31