IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> টপ নিউজ >> বাংলাদেশে শেখ হাসিনার পতন, ভারতে কারফিউ

বাংলাদেশে শেখ হাসিনার পতন, ভারতে কারফিউ

বাংলাদেশে শেখ হাসিনার পতন, ভারতে কারফিউ

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশে শেখ হাসিনা পদত্যাগ করার প্রভাব পড়েছে ভারতেও। দেশটির সেভেন সিস্টার্স খ্যাত রাজ্য মণিপুরে অনুপ্রবেশ ঠেকাতে দুই জেলায় কারফিউ বা সান্ধ্য আইন জারি করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) আসাম সীমান্তবর্তী ফেরজাওল ও জিরিবাম জেলায় এ কারফিউ জারি করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যটির স্থানীয় প্রশাসন। এদিন জেলা দুটির ম্যাজিস্ট্রেটরা এ সান্ধ্য আইন জারি করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

ডেকান হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়, মণিপুর রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর সম্প্রতি একটি নির্দেশ জারি করে বলেছিল, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে মণিপুরের সঙ্গে সীমানা রয়েছে, এমন রাজ্য থেকে লোক ঢোকার আশঙ্কা রয়েছে। সেই কারণে সীমান্তবর্তী অঞ্চলে নজরদারি জোরদার করার পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় আরও একাধিক পদক্ষেপ নিতে জেলার ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক নিয়মনীতি সম্পর্কেও তাদের জানানো হয়েছে।

বাংলাদেশের সঙ্গে মণিপুরের কোনো আন্তর্জাতিক সীমান্ত নেই। তবে আসামের সঙ্গে সীমানা রয়েছে। আর দক্ষিণ আসামের সঙ্গে রয়েছে মণিপুরের সীমানা। আর এ কারণেই রাজ্যটির আসাম সীমান্ত সংলগ্ন ফেরজাওল ও জিরিবাম জেলায় কারফিউ জারি করা হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে গত সোমবার উত্তর-পূর্ব ভারতের আরেক রাজ্য মেঘালয়ও রাতের কারফিউ জারি করেছিল। মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের প্রায় ৪৫০ কিলোমিটার সীমান্ত রয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাস থেকে জাতিগত সহিংসতায় মণিপুরে আড়াই শতাধিক মানুষ নিহত হয়েছেন। বেশ কয়েক হাজার মানুষ গৃহহীন। সেখানে এখনো অস্থিরতা চলছে। মাঝেমধ্যেই মণিপুরে গোলাগুলির ঘটনা ঘটছে এবং মানুষ মারাও যাচ্ছেন। রাজ্যে সহিংসতা শুরুর পর গত ১৫ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনো মণিপুর সফরে যাননি। সম্প্রতি সেখানে লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনই জিতেছে কংগ্রেস।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31