IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> নাসরুল্লাহর অবস্থান কীভাবে খুঁজে পেল ইসরাইল ?

নাসরুল্লাহর অবস্থান কীভাবে খুঁজে পেল ইসরাইল ?

ধূমকেতু নিউজ ডেস্ক : দখলদার ইসরাইলের বিমান হামলায় শুক্রবার রাতে নিহত হন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ।

ফরাসি সংবাদমাধ্যম লে প্যারিসিয়েন জানিয়েছে, ওই বিমান হামলার কয়েক ঘণ্টা আগে ইসরাইলকে নাসরুল্লাহর অবস্থান সম্পর্কে গোপন তথ্য জানিয়ে দেয় এক ইরানি গুপ্তচর। এরপরই ইসরাইলি বাহিনী তাকে লক্ষ্য করে বিমান হামলা চালায়।

লেবাননের নিরাপত্তা সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, অভিযুক্ত ওই ইরানি গুপ্তচর ইসরাইলকে জানায়, শুক্রবার বৈরুতে হিজবুল্লাহর সদর দপ্তরে উচ্চপদস্থ কমান্ডারদের সঙ্গে বৈঠকে বসবেন নাসরুল্লাহ। তিনি যখন মাটির নিচে অবস্থিত সদর দপ্তরে প্রবেশ করেন তার কিছুক্ষণ পরই বিমান হামলা চালানো হয়। এতে ব্যবহার করা হয় বাঙ্কার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। যা হিজবুল্লাহর সদর দপ্তরকে ধসিয়ে দেয়।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ২০০৬ সালের যুদ্ধে পরাজয়ের পর ইসরাইল হিজবুল্লাহর বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে দেয়। সম্প্রতি তারা হিজবুল্লাহর বিরুদ্ধে যেসব সাফল্য পেয়েছে, সেগুলোর সবই এই গোয়েন্দা তৎপরতারই ফল।

তারা হিজবুল্লাহ সম্পর্ক গোপন তথ্য সংগ্রহে বেশ কিছু কৌশল অবলম্বন করে। যার মধ্যে অন্যতম হলো গুপ্তচর নিয়োগ করা।

এছাড়া ইসরাইলি সিগন্যাল গোয়েন্দা এজেন্সি ইউনিট ৮২০০ এমন কিছু অত্যাধুনিক সাইবার টুলস তৈরি করে, যেগুলো দিয়ে খুব ভালোভাবে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইসে আঁড়ি পাতা যেত।

এছাড়া গোয়েন্দাদের নতুন দলটি তৈরি করা হয় সেনাবাহিনীর মধ্য থেকে। যেন সেনা এবং বিমান বাহিনীর কাছে তারা সেগুলো দ্রুত সময়ের মধ্যে তথ্য পৌঁছে দিতে পারে।

এদিকে হালা জাবের নামের এক বিশ্লেষক, যিনি ‘হিজবুল্লাহ: বর্ন উইথ এ ভেঞ্জেন্স’ বইটির লেখক, তিনি আল জাজিরাকে জানিয়েছেন, হাসান নাসরুল্লাহর মৃত্যু লেবাননের জন্য অত্যন্ত বেদনাদায়ক হবে।

সানডে টাইমসের সাবেক সংবাদদাতা বলেন, ‘ইসরাইল মনে করে নাসরুল্লাহ ও তার সহকর্মী এবং কয়েকজন কমান্ডারকে হত্যা করেই তারা এই সংগঠনকে শেষ করে দিয়েছে। কিন্তু ইতিহাস এবং পূর্ববর্তী ঘটনাগুলো আমাদের দেখিয়েছে যে, একজন নেতা চলে গেলে আরেকজন তার জায়গায় আসেন এবং শক্ত ভাবে হাল ধরেন’।

জাবের আরও বলেন, হিজবুল্লাহর নতুন নেতৃত্ব সাধারণত ‘আরও তীব্র, আরও দৃঢ়সংকল্পবদ্ধ এবং আরও অগ্রগামী’ হয়ে থাকবে।

১৯৯২ সালে যখন হিজবুল্লাহর পূর্ববর্তী নেতা আব্বাস আল-মুসাভিকে ইসরাইল হত্যা করে, তখন নাসরুল্লাহ এর নেতৃত্ব গ্রহণ করেছিলেন।

জাবেরের মতে, ‘নাসরুল্লাহ হিজবুল্লাহকে নেতৃত্ব দিয়েছেন, সংস্কার করেছেন, পরিপক্ব করেছেন এবং একে আজকের অন্যতম শক্তিশালী সংগঠনে পরিণত করেছেন’।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31