IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> দ্রুত সিরিয়া ছাড়তে ভারতীয়দের নির্দেশ দিল্লির

দ্রুত সিরিয়া ছাড়তে ভারতীয়দের নির্দেশ দিল্লির

ধূমকেতু নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্য গাজা যুদ্ধ এবং লেবানন সংকটের মধ্যে নতুন কেন্দ্রবিন্দু এখন সিরিয়া। নতুন করে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার। দুপক্ষের লড়াইয়ে গৃহযুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক শহর।

এমন আবহে শুক্রবার দিবাগত মাঝরাতেই জরুরি নির্দেশিকা জারি করেছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণলায়। এতে নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব সিরিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে দিল্লি।

বিবৃতিতে জানানো হয়, ‘যত দ্রুত সম্ভব অসামরিক বিমান ধরে সিরিয়া ছাড়ুন। যারা এই মুহূর্তে সেদেশ থাকে আসতে পারবেন না তাদের অনুরোধ জানানো হচ্ছে বাইরে চলাফেরা করার ক্ষেত্রে সমস্ত সুরক্ষাবিধি মেনে চলুন। যেকোনও প্রয়োজনে ভারতীয় দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ রাখুন।’

এছাড়া সিরিয়ার রাজধানী দামাস্কাসের ভারতীয় দূতাবাসও বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘সিরিয়ায় থাকা ভারতীয়দের সব রকম সাহায্য প্রদানের জন্য ২৪ ঘণ্টার জরুরি নম্বর চালু করা হল। +963 993385973 এই নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও রয়েছে ইমেল আইডি [email protected]। আমরা গোটা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছি।’

এর আগে শুক্রবার বিকালেই দিকেই ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিলেন, ‘সিরিয়ার সাম্প্রতিক যুদ্ধের উপর আমরা তীক্ষ্ণ নজর রাখছি। সব পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এই মুহূর্তে সিরিয়ায় প্রায় ৯০ জন ভারতীয় রয়েছেন। যাদের মধ্যে অনেকেই সেখানে জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করছেন। ভারতীয় দূতাবাসগুলো তাদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য ২৪ ঘণ্টা যোগাযোগ রাখছে।’

বিবিসির প্রতিবেদন অনুসারে, সিরিয়ার নানা প্রান্তে তীব্র লড়াই জারি অব্যাহত রেখেছে বিদ্রোহীরা। সংঘর্ষের মুখে পিছু হঠতে বাধ্য হচ্ছে সরকারি বাহিনী। গত সপ্তাহেই জানা গিয়েছিল, হঠাৎ হামলা চালিয়ে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর একটি বড় এলাকা দখল করে নিয়েছে বিদ্রোহীরা।

গতকাল তারা অগ্রসর হয়ে প্রধান শহর হোমস-এর দিকে। এছাড়া হামা শহরে প্রেসিডেন্ট আসাদের বাবা তথা দেশের সাবেক প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের মূর্তিও ভেঙে দেয় বন্দুকধারীরা।

ভারতের মতো নিরাপত্তার কথা মাথায় রেখে রুশ নাগরিকদের দ্রুত সিরিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। একই নির্দেশ দিয়েছে চীনও।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31