IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> ‘ইসরায়েলিদের গ্রিনল্যান্ডে সরিয়ে নিন’

‘ইসরায়েলিদের গ্রিনল্যান্ডে সরিয়ে নিন’

ধূমকেতু নিউজ ডেস্ক : সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি গাজাকে খালি করতে চান। অবরুদ্ধ এই উপত্যকার বাসিন্দাদের মিশর ও জর্ডানে স্থানান্তরের প্রস্তাব দিয়েছেন তিনি। তার এমন প্রস্তাব ঘিরে বিতর্ক শুরু হয়েছে। ফিলিস্তিনিরা এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীও এ নিয়ে মুখ খুললেন।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ট্রাম্পের প্রস্তাব নিয়ে ব্যঙ্গ করেছেন। তিনি স্কাই নিউজকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ফিলিস্তিনিদের অন্যত্র স্থানান্তরের পরিবর্তে ইসরায়েলিদের গ্রিনল্যান্ডে পাঠিয়ে দেওয়া উচিত।

তিনি বলেন, আমার পরামর্শ কিছুটা ভিন্ন। ফিলিস্তিনিদের পরিবর্তে ইসরায়েলিদের স্থানান্তর করুন। তাদের গ্রিনল্যান্ডে নিয়ে যান যেন তারা এক ঢিলে দুই পাখি মারতে পারে।

গ্রিনল্যান্ড নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহের কমতি নেই। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেও ট্রাম্প একাধিকবার গ্রিনল্যান্ড কিনে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সম্প্রতি তিনি দাবি করেছেন যে, গ্রিনল্যান্ডের বাসিন্দারা আমেরিকার সঙ্গে থাকতে চায়।

স্থানীয় সময় শনিবার (২৫ জানুয়ারি) মার্কিন এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আমার মনে হয়, আমরা এটা (গ্রিনল্যান্ড) পেতে যাচ্ছি। সেখানকার ৫৭ হাজার বাসিন্দা আমাদের সঙ্গে থাকতে চান। ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ পাবে বলেই তার বিশ্বাস। গ্রিনল্যান্ডকে কিনে নেওয়ার আগ্রহ দেখিয়েছেন ট্রাম্প। মূলত তাকে খোঁচা দিয়েই গ্রিনল্যান্ডে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার কথা বলেছেন আব্বাস আরাঘচি।

স্কাই নিউজকে দেওয়া সাক্ষাতকারে আরাঘচি বলেন, ইরানের আঞ্চলিক মিত্ররা ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের কারণে কিছুটা দুর্বল হয়ে পড়েছে। তবে তারা এখনও উঠে দাঁড়াতে সক্ষম।

তিনি বলেন, হামাস এবং হিজবুল্লাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে একই সময়ে তারা নিজেদের পুনরায় প্রতিষ্ঠা করছে। তিনি বলেন, এটা একটা আদর্শ যা সব সময়ই থাকবে।

গত শনিবার প্রেসিডেন্ট ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ানের ফ্লাইটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, আমি মিশরকে আহ্বান করছি গাজা থেকে লোকজনকে আশ্রয় দেবেন। আপনারা সম্ভবত ১৫ লাখ মানুষের কথা বলছেন। আমরা কেবল পুরো জিনিসটাকে পরিষ্কার করে বলি। আপনারা জানেন, এখানে সব শেষ।

ফিলিস্তিনি শরণার্থীদের সফলভাবে গ্রহণ করার জন্য জর্ডানের প্রশংসা করেছেন ট্রাম্প। তিনি জর্ডানের রাজাকে বলেন, আমি চাই আপনারা আরও বেশি ফিলিস্তিনিদের আশ্রয় দেবেন। কারণ আমি এখন পুরো গাজা উপত্যকার দিকে তাকিয়ে আছি, সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে।

তবে তার এমন প্রস্তাবকে ভালো ভাবে নেয়নি ফিলিস্তিনিরা। কারণ ফিলিস্তিনিরা ভালো করেই জানেন যে, তাদের ভূমি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার মানে কি হবে। এই ভূমির অধিকার রক্ষার জন্য গত ৭০ বছর ধরে ফিলিস্তিনি নারী, শিশু, বৃদ্ধ এবং তরুণরা জীবন দিয়ে যাচ্ছেন। এভাবে সবকিছু ছেড়ে তারা অন্যত্র আশ্রয় নেবেন না।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31