IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
উত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজ
Home >> প্রবাস >> লিড নিউজ >> ডোনাল্ড ট্রাম্পের আদেশ সাময়িকভাবে আটকে দিলেন বিচারক

ডোনাল্ড ট্রাম্পের আদেশ সাময়িকভাবে আটকে দিলেন বিচারক

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শত শত বিলিয়ন ডলারের ফেডারেল মঞ্জুরি ও ঋণ আটকে দেয়ার যে আদেশ দিয়েছিলেন সেটি কার্যকর হওয়ার আগ মুহুর্তে সাময়িকভাবে স্থগিত করে দিয়েছেন দেশটির একজন বিচারক।

বিচারক লরেন আলি খান আগামী সোমবার পর্যন্ত এই স্থগিতাদেশ দিয়েছেন। এর আগে মঞ্জুরি পাচ্ছিলেন এমন ব্যক্তিদের সংগঠনগুলোর একটি গ্রুপ এ বিষয়ে মামলা করেছিলো।

মামলায় বলা হয় ইতোমধ্যেই অনুমোদন হওয়া তহবিল সাময়িকভাবে স্থগিত করার মাধ্যমে হোয়াইট হাউজ আইন লঙ্ঘন করেছে।

আদালতের আদেশটি এসেছে প্রেসিডেন্টের আদেশ কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে। যদিও প্রেসিডেন্টের আদেশ কোন কোন সংস্থা বা কর্মসূচির ওপর প্রযোজ্য হবে তা নিয়ে ব্যাপক বিভ্রান্তি ছিলো।

ফেডারেল আর্থিক সহায়তার অর্থ বিতরণ বা এ সম্পর্কিত সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার জন্য হোয়াইট হাউজের বাজেট অফিসের ভারপ্রাপ্ত প্রধান নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট সংস্থাগুলোকে।

এতে বলা হয়েছে মঞ্জুরি ও ঋণের বিষয়গুলো নিয়ে নতুন প্রশাসনের পর্যালোচনার জন্য তারা এই পদক্ষেপ নিয়েছে।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়াভিট বলেছেন, যুক্তরাষ্ট্র সরকারের বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থায়ন স্থগিত করার বিষয়টি হলো ‘ট্যাক্স ডলারের ভালো রক্ষণাবেক্ষণ’।

সাংবাদিকদের সাথে তার প্রথম প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, অর্থায়ন স্থগিত করার কারণে সরকার জেন্ডার ইস্যু বা ডাইভারসিটি কর্মসূচিগুলোর খরচ কমানোর বিষয়টি দেখতে পারবে।

তবে এটা একদিকে যেমন বিভ্রান্তি তৈরি করেছে আবার অনেককে ক্ষুব্ধও করেছে। যারা এ ধরনের মঞ্জুরি ও ঋণ পায় এমন অলাভজনক ও গবেষণা সংস্থাগুলোকে দ্রুত তহবিল হারানোর বিষয়টি মনে করিয়ে দিয়েছে।

বিচারক আলি খান মঙ্গলবার একটি স্থিতাবস্থা জারি করেছেন। সোমবার এর শুনানি হবে।

হোয়াইট হাউজের নির্দেশনা কয়েক বিলিয়ন ডলারের ফেডারেল সরকারের কর্মসূচির ওপর প্রভাব ফেলবে। এর মধ্যে দুর্যোগে ত্রাণ সহায়তা থেকে শুরু করে ক্যান্সার বিষয়ে গবেষণাও আছে।

ন্যাশনাল কাউন্সিল অফ ননপ্রফিটস এর প্রেসিডেন্ট ডিয়ানে ইয়েনটেল সামাজিক মাধ্যম এক্স-এ আদালতের আদেশে উল্লাস প্রকাশ করেছেন। “আমাদের মামলা সফল হয়েছে- আদালত ফেডারেল অর্থায়ন স্থগিত করার সিদ্ধান্ত আটকে দিয়েছে,” লিখেছেন তিনি।

তাদের দাবি ট্রাম্পের আদেশ কোন যুক্তি বা আইনের ওপর ভিত্তি করে নেয়া হয়নি এবং পুরো যুক্তরাষ্ট্রের ওপর এর প্রভাব পড়বে।

ডেমোক্র্যাটিক রাজ্যগুলোর একটি কোয়ালিশনও এ বিষয়ে আরেকটি মামলা করেছে। তাদের দাবি ট্রাম্পের আদেশ অসাংবিধানিক।

হোয়াইট হাউজের ডেপুটি চীফ অফ স্টাফ স্টেফেন মিলার সাংবাদিকদের বলেছেন, প্রেসিডেন্টের আদেশের কারণে সরকার ‘ক্রেডিট কন্ট্রোল’ করতে পারবে।

“ফেডারেল কোন কর্মসূচির ওপর এর প্রভাব পড়বে না,” এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন। খাদ্য সহায়তা কর্মসূচির ওপর কোন প্রভাব পড়বে কি-না সেটি তার কাছে জানতে চাওয়া হয়েছিলো।

মঙ্গলবার কিছু রাজ্যে সরকারি স্বাস্থ্য বিমা কর্মসূচিতে অর্থায়নের ইস্যুটি আলোচনায় আসে। পরে হোয়াইট হাউজ বলেছে ওই কর্মসূচিতে কোন প্রভাব পড়বে না এবং সমস্যার দ্রুত সমাধান হবে।

একই সঙ্গে জানানো হয়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতেও কোন প্রভাব পড়বে না। সেনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেছেন প্রেসিডেন্টের পদক্ষেপ নৈরাজ্য তৈরি করবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31