IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> টপ নিউজ >> ‘আইসিসির পরোয়ানা থাকলেও জার্মানি আসতে পারবেন নেতানিয়াহু’

‘আইসিসির পরোয়ানা থাকলেও জার্মানি আসতে পারবেন নেতানিয়াহু’

ধূমকেতু নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জার্মানি সফরে বাধা থাকবে না বলে জানিয়েছেন সম্ভাব্য জার্মান চ্যান্সেলর ফ্রেডরিশ ম্যার্ৎস।

জার্মানিতে রোববারের (২৩ ফেব্রুয়ারি) জাতীয় নির্বাচনে জয় পেয়েছে রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ)। আর এই দলের নেতা হলে ম্যার্ৎস। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, নির্বাচনে জয়ের পর নেতানিয়াহু ফোনে তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেছেন, জার্মানিতে নতুন সরকার গঠনের পর তাদের সাক্ষাৎ হওয়া উচিত।

ম্যার্ৎস আরও বলেন, যদি নেতানিয়াহু জার্মানি সফর করতে চান, তাহলে আমরা এমন একটি উপায় খুঁজে বের করবো, যাতে তিনি জার্মানি সফর করতে পারেন ও গ্রেফতার না হয়েই ফিরে যেতে পারেন। এই উপায় খুঁজে বের করতে আমি নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।

জার্মানির সম্ভাব্য চ্যান্সেলর আরও স্পষ্ট করে বলেন, আমার মনে হয়, এটা খুবই ভ্রান্ত একটি ধারণা যে, ইসরায়েলি প্রধানমন্ত্রী জার্মানি সফর করতে পারবেন না। তিনি অবশ্যই জার্মানি সফর করতে পারবেন।

এর আগে নেতানিয়াহুর দপ্তর বিবৃতিতে জানায়, জার্মানিতে রাষ্ট্রীয় সফরে যেতে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছেন ম্যার্ৎস।

এই পরিস্থিতিতে নেতানিয়াহুর জার্মানি সফর নিয়ে ম্যার্ৎসের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে নেদারল্যান্ডসের হেগভিত্তিক আইসিসি। তারা বলেছে, আইসিসির সিদ্ধান্ত বাস্তবায়নে দেশগুলোর আইনি বাধ্যবাধকতা রয়েছে। কোনো সদস্য দেশের যেকোনো উদ্বেগ থাকলে, তা আদালতের সঙ্গে সময়োপযোগী আর কার্যকর পদ্ধতিতে সমাধান করা উচিত বলেও জানিয়েছে আইসিসি।

গত বছরের নভেম্বরে নেতানিয়াহু ও তার সরকারের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। একই পরোয়ানা জারি হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে এই পরোয়ানা জারি করা হয়।

ইসরায়েল ও হামাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, গত বছরের জুলাইয়ে ইসরায়েলি বিমান হামলায় মোহাম্মদ দেইফ নিহত হয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31