IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> ট্রাম্পের নতুন শুল্কনীতি ৯০ দিনের জন্য স্থগিত, চীনের জন্য আরও বাড়ল

ট্রাম্পের নতুন শুল্কনীতি ৯০ দিনের জন্য স্থগিত, চীনের জন্য আরও বাড়ল

ধূমকেতু নিউজ ডেস্ক : পাল্টা শুল্ক’ কার্যকর হওয়ার দিনেই বেশির ভাগ দেশের ক্ষেত্রে সিদ্ধান্তটি তিন মাসের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তিন মাস ১০ শতাংশ হারে শুল্ক দিতে হবে সেসব দেশকে।

তবে, কানাডা, মেক্সিকো ও চীনকে এই তালিকার বাইরে রেখেছেন ট্রাম্প। বরং চীনের জন্য শুল্কহার ১০৪ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করেছেন তিনি।

বুধবার হোয়াইট হাউজে সাংবাদিকদের ব্রিফ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, সব দেশের সঙ্গেই একটা ন্যায্য সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি।

এদিকে, ৯০ দিনের জন্য স্থগিতের অনুরোধে সাড়া দেয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, ৯০ দিনের জন্য শুল্ক স্থগিতের জন্য আমাদের অনুরোধে ইতিবাচকভাবে সাড়া দেয়ায় ধন্যবাদ, প্রেসিডেন্ট।

“আপনার বাণিজ্য নীতির সমর্থনে আপনার প্রশাসনের সাথে আমরা কাজ চালিয়ে যাবো,” বলা হয়েছে ফেসবুক পোস্টটিতে।

বাংলাদেশ থেকে আমদানি পণ্যের ওপর অতিরিক্ত ৩৭ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাষ্ট্র।

এর ফলে, আগে থেকেই বাংলাদেশি পণ্যের ওপর জারি থাকা ১৫ শতাংশ শুল্কের সাথে নতুন ৩৭ শতাংশ যুক্ত হয়ে শুল্ক দাঁড়ায় ৫২ শতাংশে।

দেশটির দাবি বাংলাদেশ তাদের থেকে পণ্য আমদানির ক্ষেত্রে ৭৪ শতাংশ শুল্ক আরোপ করে থাকে।

যদিও এই তথ্যের ভিত্তি নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশের ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। এরপর শুল্ক স্থগিতের অনুরোধ জানিয়ে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লেখেন মুহাম্মদ ইউনূস।

মার্কিন প্রেসিডেন্টের পাশাপাশি দেশটির বাণিজ্য বিষয়ক দপ্তর ‘অফিস অব দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ’কেও (ইউএসটিআর) আলাদাভাবে চিঠি দেওয়ার কথা জানিয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস উইং।

অন্যান্য অনেক দেশও ট্রাম্প প্রশাসনের সাথে যোগাযোগ এবং সমঝোতার চেষ্টা করেছে গত কয়েকদিনে।

আজ ৯ই এপ্রিল থেকে অতিরিক্তি শুল্ক কার্যকর হওয়ার ঘোষণা দেয়া হয়েছিল গত দোসরা এপ্রিল। তবে ১০৪ শতাংশ শুল্ক আরোপের জবাবে সব ধরনের মার্কিন পণ্যের আমদানির ওপর ৮৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল চীনের অর্থ মন্ত্রণালয়।

তারই জের ধরে এবার দেশটির ওপর ১২৫ শতাংশ শুল্কের বোঝা চাপালেন ডোনাল্ড ট্রাম্প। চীনকে ‘নিকৃষ্টতম অপরাধী’ হিসেবে আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

তার বাণিজ্য ঘাটতি সংক্রান্ত বক্তব্যের বড় অংশজুড়ে থাকে চীনের বিরুদ্ধে অভিযোগ।

এদিকে, কানাডা ও মেক্সিকোর ওপর ঠিক কত শতাংশ শুল্ক থাকছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। পরবর্তীতে নিশ্চিত হওয়া গেছে তাদের ওপর গত মাসে আরোপ করা ২৫ শতাংশ শুল্ক বহাল রাখা হয়েছে।

শুল্ক নিয়ে টানাপোড়েন ও উদ্বেগের জেরে বিশ্বজুড়ে শেয়ার বাজারে অস্থিরতা দেখা গেছে গত কয়েকদিনে। সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা আসার পর আবার চাঙাভাব দেখা যাচ্ছে পুঁজিবাজারগুলোতে।

হোয়াইট হাউজের তরফে ধারণা দেয়ার চেষ্টা করা হয়েছে, যেসব দেশ প্রতিশোধ নেয়ার চেষ্টা করেনি তাদের পুরস্কৃত করা হচ্ছে। তবে, চীনের সাথেও একটি সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। সূত্র: বিবিসিস্থগিত, চীনের জন্য বাড়ল আরও

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31