IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> ‘শহীদদের প্রতি ফোটা রক্ত বিবেচনায় নেয়া হবে’

‘শহীদদের প্রতি ফোটা রক্ত বিবেচনায় নেয়া হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের বিমান হামলায় নিহতদের প্রতি ফোটা রক্তের বদলা নেয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার (৭ মে) রাতে জাতির উদ্দেশে এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, গতকাল রাতে ভারত আমাদের ওপর হামলা চালিয়ে বড় ভুল করেছে। আগ্রাসনের জন্য তাদের মূল্য দিতে হবে।

“আমাদের চেয়ে অনেক বড় সৈন্যবাহিনী থাকা ভারতকে আমাদের ইচ্ছার কাছে হার মানতে বেশি সময় লাগেনি। তাদের গৌরবের প্রতীক, পাঁচটি যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস করা হয়েছে। আমাদের প্রতিক্রিয়া ছিল নিষ্পত্তিমূলক। আমরা তাদের মধ্যে যে ক্ষত তৈরি করেছি সেটি সহজে সারবে না।” খবর: এক্সপ্রেস ট্রিবিউন
পহেলগাম হামলা থেকে ‘অপারেশন সিন্দুর’ ঘটনাক্রম যেভাবে এগিয়েছে

ভারতের হামলায় ২৬ জন নিহত হয়েছেন, যারমধ্যে সাত বছরের একটি শিশু আছে উল্লেখ করে শেহবাজ বলেন, “আমরা শহীদদের পরিবারের পাশে আছি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমরা ঘোষণা দিচ্ছি, শহীদদের প্রতি ফোটা রক্ত বিবেচনায় নেয়া হবে।”

শেহবাজ ২৬ জন নিহত হওয়ার তথ্য জানালেও পাকিস্তানের ডিজিএফআইয়ের প্রধান লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ৩১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

সীমান্তে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করায় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশংসা করে তিনি বলেন, “তারা তাদের অসাধারণ দক্ষতা ও সাহসিকতা দেখিয়েছে। আমাদের সেনারা প্রমাণ করেছে কীভাবে বিধ্বংসী জবাব দিতে হয়। আমরা তাদের বীরত্বকে স্যালুট জানাই।”

ভারতের বিরুদ্ধে বদলা নেয়ার হুমকি দিয়ে তিনি বলেন, “এই হামলার জন্য ভারতকে ভুগতে হবে। গতরাতে যেসব রক্ত ঝরেছে তার প্রতিটি ফোটার বদলা নেওয়া হবে। ভারত হলো কাপুরুষ শত্রু। যারা নিরস্ত্র বেসামরিকদের ওপর হামলা চালিয়েছে। কিন্তু তারা আবার নিজেদের শক্তিশালী মনে করে। কিন্তু গতকাল আমরা প্রমাণ করেছি পাকিস্তান জানে কীভাবে উপযুক্ত জবাব দিতে হয়। পুরো জাতি সশস্ত্র বাহিনীর সাহসিকতাকে স্যালুট জানায়।”

এছাড়া ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের হামলার সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতা থাকার বিষয়টি প্রত্যাখ্যান করেন তিনি। শেহবাজ বলেন, ভারত যাই করুক কাশ্মিরের বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটিই সবচেয়ে বড় হামলা।

পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত, এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। পাশাপাশি আরও বেশ কিছু পদক্ষেপ নেয় দেশটি। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান। স্থগিত করে দেয়া হয় ভারতের সঙ্গে সবরকম বাণিজ্যও।

এরপর থেকে দুদেশের পাল্টাপাল্টি হুমকি-ধমকিতে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে পরিস্থিতি, যা রীতিমতো যুদ্ধের রূপ ধারণ করেছে এখন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31