IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> গাজায় ইসরায়েলি হামলা, কূটনীতিকদের লক্ষ্য করে গুলি

গাজায় ইসরায়েলি হামলা, কূটনীতিকদের লক্ষ্য করে গুলি

ধূমকেতু নিউজ ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা ও গোলাবর্ষণে হতাহত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। মানবিক সংকটও চরমে পৌঁছেছে। বুধবার (২১ মে) ভোর থেকে ইসরায়েলি বাহিনীর টানা হামলায় অঞ্চলটিতে অন্তত ৯৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন মেডিকেল সূত্রগুলো।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, মধ্যরাতের পর থেকে দেইর আল-বালাহ শহরের একটি গুদামে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের ওপর চালানো বিমান হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন। স্থানীয় সূত্রগুলো বলছে, নিহতের সংখ্যা ১০, যাদের বয়স ৭ থেকে ৫১ বছরের মধ্যে।

এদিকে, পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার ওই এলাকায় অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে। জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এবং মানবিক ও কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

খাদ্য-চিকিৎসার অভাবে গাজাবাসী

জাতিসংঘের প্রধান মুখপাত্র জানিয়েছেন, গাজায় যে পরিমাণ ত্রাণ ঢুকছে, তা ‘ক্ষুধার্ত জনগণের প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল’।

চিকিৎসাসেবার অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠেছে। হাসপাতালগুলো কার্যত অচল। হৃদরোগ ও রক্তনালিজনিত অস্ত্রোপচারের সংখ্যা মারাত্মকভাবে কমে গেছে। জরুরি সরঞ্জাম ও ওষুধের অভাবে অনেক অস্ত্রোপচার বন্ধ হয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তারা এখন পুরোনো যন্ত্রপাতি পুনর্ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।

মেডিকেল ওয়্যারহাউজগুলোতে যা কিছু মজুত আছে, তা দিয়ে সর্বোচ্চ দুই সপ্তাহ চলা সম্ভব বলে সতর্ক করেছেন তারা। এরপর দৈনিক কিছুসংখ্যক জীবনরক্ষাকারী অস্ত্রোপচার চালিয়ে যাওয়ার জন্য কঠোর বাছাইনীতি প্রণয়ন করতে হবে।

ইসরায়েলের আরোপিত নিষেধাজ্ঞার কারণে চিকিৎসাসামগ্রী ঢুকতে না পারায় এই সংকট সৃষ্টি হয়েছে বলে জানান চিকিৎসা কর্মীরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ইসরায়েলের চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৫৩ হাজার ৬৫৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ২১ হাজার ৯৫০ জন। গাজা সরকারের মিডিয়া অফিসের মতে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বহু মানুষ এখনো নিখোঁজ, যাদের মৃত বলে ধারণা করা হচ্ছে। তাদের যোগ করলে মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31