IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির

ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র সফরে থাকা পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির আজ (বুধবার) এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। বৈঠকটি অনুষ্ঠিত হবে হোয়াইট হাউসের কেবিনেট রুমে, পাকিস্তান সময় রাত ১০টায়।

পাকিস্তানের নিরাপত্তা সূত্র এবং জিও নিউজের প্রতিবেদন অনুসারে, এটি ট্রাম্পের দৈনিক রাষ্ট্রীয় কর্মসূচিতে অন্তর্ভুক্ত একটি মধ্যাহ্নভোজ-ভিত্তিক উচ্চপর্যায়ের বৈঠক। ধারণা করা হচ্ছে, বৈঠকে কাশ্মীর সংকট, দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা, এবং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে আলোচনা হবে।

এর আগে ওয়াশিংটন ডিসিতে অবস্থানকালে ফিল্ড মার্শাল মুনির প্রবাসী পাকিস্তানিদের সঙ্গে এক অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি প্রবাসীদের রেমিট্যান্স, বিনিয়োগ ও আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর-এর বিবৃতিতে বলা হয়, “বিশ্বজুড়ে বসবাসরত প্রবাসীরা পাকিস্তানের মর্যাদা ও অর্থনীতিতে অনন্য ভূমিকা রাখছেন।”

ফিল্ড মার্শাল মুনিরের সফর এমন সময় ঘটছে যখন সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম এলাকায় হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে টানা ৮৭ ঘণ্টার সশস্ত্র সংঘাত হয়। নয়াদিল্লি ইসলামাবাদকে দায়ী করলেও পাকিস্তান তা বরাবরই অস্বীকার করে আসছে।

এই সংঘাতে পাকিস্তানে ৪০ জন বেসামরিক নাগরিক এবং ১১৩ জন সেনাসদস্য শহিদ হন। পাকিস্তান সেনাবাহিনী চালায় ‘অপারেশন বুনয়ানুম-মারসুস’, যাতে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান— যার মধ্যে তিনটি রাফায়েল— ভূপাতিত করা হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ১০ মে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করে উভয় পক্ষ। একইসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিনের কাশ্মীর সংকটের শান্তিপূর্ণ সমাধানে মধ্যস্থতার প্রস্তাব দেন।

যুদ্ধবিরতির পরপরই পাকিস্তান আন্তর্জাতিক মহলে নিজেদের অবস্থান তুলে ধরার কূটনৈতিক উদ্যোগ জোরদার করে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারির নেতৃত্বে নয় সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল ইউরোপ, চীন ও মধ্যপ্রাচ্যে সফর করছে। তাদের উদ্দেশ্য, নয়াদিল্লির প্রচারণার বিপরীতে পাকিস্তানের বক্তব্য তুলে ধরা।

পাকিস্তান সেনাপ্রধানের এই সফর এমন এক সময় হচ্ছে যখন মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে। ইসরায়েলের তেহরানে বিস্ময়কর হামলার জবাবে ইরান চালিয়েছে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31