IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন প্রমাণ পায়নি জাতিসংঘ

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন প্রমাণ পায়নি জাতিসংঘ

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরান পরমাণু কর্মসূচির নামে পারমাণবিক বোমা বানাচ্ছে এমন দাবি করে দেশটিতে হামলা শুরু করেছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি দাবি করেন, পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে তেহরান খুব কাছাকাছি অবস্থানে পৌঁছে গেছে।তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ জাতিসংঘ পায়নি।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

এর আগে ট্রাম্পের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড জানান, ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে এমন প্রমাণ নেই। এবার একই কথা জানাল জাতিসংঘও। সংস্থাটির পর্যবেক্ষক দল জানিয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, ‘কে সঠিক এবং কে ভুল তা নিয়ে প্রতিযোগিতা চলছে। ইরান হয়তো পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রাখে, তবে এটিকে একটি কার্যকর পারমাণবিক অস্ত্রে রূপান্তর করতে আরও প্রযুক্তি ও ব্যাপক পরীক্ষা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘অতীতে কিছু কার্যকলাপ ছিল যা পারমাণবিক অস্ত্র উন্নয়নের সঙ্গে সম্পর্কিত, কিন্তু বর্তমানে সেই উপাদানগুলো পাওয়া যায়নি।’

ইরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। সেইসঙ্গে আন্তর্জাতিক আইনের আওতায় এটি পরিচালনা করার অধিকার রাখে বলেও জানায় তেহরান।

এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন ‘আইএইএ যদি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসলায়েলের হামলা নিয়ে নিন্দা প্রকাশ না করে, তাহলে তেহরান সংস্থাটির সঙ্গে সহযোগিতা সীমিত করবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31