IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইসরায়েলি হামলা, একদিনে গাজায় নিহত ৮১

ইসরায়েলি হামলা, একদিনে গাজায় নিহত ৮১

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় শনিবার (২৮ জুন) একদিনেই নিহত হয়েছেন অন্তত ৮১ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন ৪০০-এরও বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

চলমান হামলায় এ পর্যন্ত প্রায় ৫৬ হাজার মানুষের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে গাজার কর্তৃপক্ষ।

এদিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, এক সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব। কিন্তু একই দিনে ইসরায়েলি হামলায় গাজার স্টেডিয়াম এলাকায় তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের ওপর আঘাতে প্রাণ হারান শিশুসহ ১১ জন।

আল-মাওয়ারি আবাসিক এলাকায় আরেক হামলায় নিহত হন ১৪ জন, যাদের বেশিরভাগই শিশু। তুফাহ এলাকার জাফা স্কুলের পাশে বিমান হামলায় মৃত্যু হয় আরও ৮ জনের।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনেক জায়গায় সড়ক বিধ্বস্ত হওয়ায় অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল আহতদের কাছে পৌঁছাতে পারছে না।

উল্লেখ্য, গত জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তি শুরু হলেও তা প্রথম ধাপেই ভেঙে পড়ে। মার্চে নতুন করে হামলা শুরু করে ইসরায়েল। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে বন্দি ও জিম্মি বিনিময় এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা ছিল।

ট্রাম্পের বক্তব্যে নতুন করে আশার আলো দেখছেন কাতারের মধ্যস্থতাকারীরা। তারা মনে করছেন, যুক্তরাষ্ট্রের চাপেই এবার হয়তো একটি কার্যকর যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হবে।

তথ্যসুত্র : বিবিসি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31