IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> টপ নিউজ >> জাপানের বেসরকারি পর্যায়ে চাল আমদানি বেড়েছে

জাপানের বেসরকারি পর্যায়ে চাল আমদানি বেড়েছে

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশীয় চালের দাম বেড়ে যাওয়ায় জাপানে বেসরকারি পর্যায়ে চাল আমদানি অনেক বেড়ে গেছে। চলতি বছরের মে মাসে যে পরিমাণ শুল্কযুক্ত চাল আমদানি হয়েছে, তা ২০২৪-২৫ অর্থবছরের (এপ্রিল-মার্চ) পুরো সময়ে আমদানির তুলনায় তিন গুণেরও বেশি বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। খবর জাপান টুডে।

জাপানের অর্থ মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, মে মাসে ১০ হাজার ৬০৫ টন শুল্কযুক্ত চাল আমদানি করা হয়েছে, যেখানে গত বছর একই সময়ে আমদানি করা হয়েছিল মাত্র ১১৫ টন। এর মধ্যে সবচেয়ে বেশি ৭ হাজার ৮৯৪ টন এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এছাড়া তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকেও চাল আমদানি করা হয়।

জাপানের অভ্যন্তরীণ বাজারে সরবরাহ ঘাটতি ও সরকারি মজুদ চাল নিলামের মাধ্যমে ছাড়ার কারণে দাম আরো বেড়েছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

জাপান রিসার্চ ইনস্টিটিউটের কৃষি বিশ্লেষক ইয়াসুফুমি মিওয়া জানান, মে মাসের শেষ দিকে সরকার খুচরা বিক্রেতাদের কাছে সরাসরি চাল সরবরাহ শুরু করায় দাম কিছুটা কমেছে। তবে নতুন চালের দাম যদি পাঁচ কেজিতে ৪ হাজার ইয়েনের কাছাকাছি থাকে, তাহলে আমদানি আবার বেড়ে যেতে পারে।

বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী, জাপান প্রতি বছর ৭ লাখ ৭০ হাজার টন চাল শুল্কমুক্ত আমদানি করতে পারে। এর মধ্যে এক লাখ টন সরাসরি খাদ্য হিসেবে ব্যবহার হয়। তবে মে মাসে অতিরিক্ত চাল আমদানি হওয়ায় সে চালের ওপর প্রতি কেজিতে ৩৪১ ইয়েন করে শুল্ক দিতে হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31