IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের হিড়িক

যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের হিড়িক

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ভারতীয় শিক্ষার্থীদের আগমন উল্লেখযোগ্যহারে কমে গেছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ঘিরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চলমান জটিলতার কারণে এই সংকট দেখা দিয়েছে বলে মনে করছেন হায়দরাবাদের শিক্ষাবিষয়ক পরামর্শদাতারা। তাদের মতে, গত বছরের তুলনায় এবার বিদেশগামী শিক্ষার্থীদের সংখ্যা প্রায় ৭০ শতাংশ কমে গেছে।

মূলত যুক্তরাষ্ট্রের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট ফ্রিজ থাকা এবং হঠাৎ করে ভিসা প্রত্যাখ্যানের হার বেড়ে যাওয়া এই পরিস্থিতির মূল কারণ।

হায়দরাবাদের ওভারসিজ কনসালটেন্ট-এর প্রতিনিধি সঞ্জীব রায় বলেন, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এই সময়ের মধ্যে সাধারণত বেশিরভাগ শিক্ষার্থীর ভিসা ইন্টারভিউ হয়ে যায় এবং তারা যাওয়ার প্রস্তুতি নেয়। এবার আমরা প্রতিদিন ওয়েবসাইট রিফ্রেশ করছি একটা স্লট খোলার আশায়। এটা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছিল, ভিসা স্লট পর্যায়ক্রমে ছাড়া হবে। কিন্তু বাস্তবে স্পষ্টতা নেই বলে উদ্বিগ্ন শিক্ষার্থীরা। কেউ কেউ স্লট বুক করেও কনফার্মেশন পাচ্ছেন না। অঙ্কিত জৈন নামের একজন কনসালটেন্ট বলেন, হয়তো সিস্টেম টেস্টের জন্যই এমনটি হচ্ছে।

এমন সংকটে ভারতের অনেক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে আবেদন বাতিল করে জার্মানি, কানাডা বা ইউরোপ এর দিকে ঝুঁকছেন।

২৩ বছর বয়সী এক শিক্ষার্থী বলেন, আমি আর অপেক্ষা করতে পারছিলাম না। সম্ভবত পুরো এক বছর নষ্ট হয়ে যাবে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে এটাই শেষ, তাই আমি আমার আবেদন তুলে নিয়েছি।

কনসালটেন্ট অরবিন্দ মন্দুভা বলেন, যদি আগামী কয়েকদিনে নতুন স্লট না ছাড়া হয়, হাজারো শিক্ষার্থীর স্বপ্ন ভেঙে যাবে। প্রতিদিনই ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের আতঙ্কিত কল পাচ্ছি।

মার্চে যারা আবেদন করেছেন এবং ইন্টারভিউয়ের সময় পেয়েছেন তাদের মধ্যেও অনেকেই এবার ভিসা পাচ্ছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো নেতিবাচক কিছু না থাকলেও তারা প্রত্যাখ্যাত হচ্ছেন।

গত বছর ভারত চীনকে পেছনে ফেলে সবচেয়ে বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি পর্যন্ত ১১.৬ লাখের বেশি ভারতীয় শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা নিচ্ছেন, যার মধ্যে ইউরোপ গন্তব্য হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে।

সূত্র: এনডিটিভি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31