IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> রাশিয়ার তেল ডিপোতে ভয়াবহ আগুন

রাশিয়ার তেল ডিপোতে ভয়াবহ আগুন

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ায় কৃষ্ণসাগর উপকূলবর্তী শহর সোচির কাছে একটি তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। রুশ কর্তৃপক্ষের দাবি, ইউক্রেনের ড্রোন হামলা থেকে এই আগুনের সূত্রপাত হযয়েছে।

ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ জানিয়েছেন, রুশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে ড্রোনটি ভূপাতিত হওয়ার পর তার ধ্বংসাবশেষ একটি জ্বালানি ট্যাংকে আঘাত করে, সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটে। ১২০ জনেরও বেশি দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে।

ঘটনার পরপরই রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াতসিয়া সোচি বিমানবন্দরে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করে।
বিভিন্ন এলাকায় আরও ড্রোন হামলা

রাশিয়ার উত্তরাঞ্চলীয় ভোরোনেজ অঞ্চলেও ইউক্রেনীয় ড্রোন হামলায় চারজন আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাতভর ৯৩টি ইউক্রেনীয় ড্রোন রুশ ভূখণ্ড ও কৃষ্ণসাগর অঞ্চলে ঢুকে পড়ে, যেগুলোর বেশিরভাগই প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত হয়েছে।

এদিকে, ইউক্রেনের মাইকোলাইভ শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, রোববার রাশিয়া ৭৬টি ড্রোন ও সাতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে ৬০টি ড্রোন এবং একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়েছে। বাকি ১৬টি ড্রোন ও ছয়টি ক্ষেপণাস্ত্র আটটি ভিন্ন স্থানে আঘাত হেনেছে।

এই পাল্টাপাল্টি আক্রমণের প্রেক্ষাপটে মাত্র কয়েকদিন আগেই কিয়েভে ভয়াবহ রুশ হামলায় ৩১ জন নিহত হন, যাদের মধ্যে পাঁচজন শিশুও ছিল। এতে আহত হন আরও ১৫০ জনের বেশি। সাম্প্রতিক মাসগুলোর মধ্যে এটিই ইউক্রেনে অন্যতম প্রাণঘাতী হামলা।

এই সহিংসতার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনার অগ্রগতির জন্য আগামী ৮ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। গত বৃহস্পতিবার তিনি জানান, একটি সমঝোতা ও যুদ্ধবিরতি নিশ্চিত করতে তার বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়ার উদ্দেশে রওয়ানা হয়েছেন।

ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, উল্লেখযোগ্য অগ্রগতি না হলে রাশিয়ার ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

সূত্র: এপি, ইউএনবি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31