IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> লিড নিউজ >> খালেদা জিয়াকে ভোলেননি জন্মভিটা জলপাইগুড়ির মানুষরা

খালেদা জিয়াকে ভোলেননি জন্মভিটা জলপাইগুড়ির মানুষরা

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলাতেও শোকের ছায়া নেমে এসেছে। কারণ সেখানেই জন্ম হয়েছিল খালেদা জিয়ার। সেখানের মানুষের কাছে তিনি পুতুল নামে পরিচিত ছিলেন।

জানা গেছে, ১৯৪৫ সালে জলপাইগুড়ি জেলাতেই জন্মগ্রহণ করেছিলেন খালেদা জিয়া। এখানেই খালেদা জিয়ার বাবা মুহম্মদ ইসকান্দর একটি কোম্পানির শেয়ার কেনাবেচা সংস্থায় চাকরি করতেন। ছোটবেলায় খালেদা জিয়া স্থানীয় স্কুল সুনীতাবালা সদর প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছেন।

পরে ১৯৭১ সালের পর বাংলাদেশে চলে আসে খালেদা জিয়ার পরিবার। এরপর আর জলপাইগুড়িতে ফেরেনি তারা।

এখনো খালেদা জিয়াকে ভুলে যায়নি সেখানের মানুষ। আর সেই কারণেই তার প্রয়াণে কার্যত শোকস্তব্ধ জলপাইগুড়ির শহরের নয়াবস্তি এলাকা। এরই মধ্যে বেগম খালেদা জিয়ার স্কুল সুনীতাবালা সদর প্রাথমিক বিদ্যালয়ে শোক প্রকাশ করা হবে বলে জানা গেছে।

সুনীতাবালা সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরূপ দে জানিয়েছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। স্কুলের তরফ থেকে তার পরিবারকে সমবেদনা জানাই।

তিন আরও বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর স্মরণসভা নিয়ে কর্তৃপক্ষ এবং অভিভাবকদের সঙ্গে কথা বলে একটি দিন ঠিক করা হবে।

জলপাইগুড়ি জেলার নয়াবস্তির স্থানীয় বাসিন্দা এবং বেগম খালেদা জিয়ার বান্ধবীর কন্যা চামিলি বিশ্বাস জানিয়েছেন, আমাদের এই নয়াবস্তিতেই বেগম খালেদা জিয়া থাকতেন। আমার মা থাকলে আরও ভালো বলতে পারতেন। কারণ তখন আমার মা এখানেই ছিলেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর বাড়িটি যারা কিনেছিল তারা বাড়ি তৈরি করেছে ঠিক কিন্তু এখন তারা এখানে কেউ থাকেন না। তার বিষয়ে আমি বিশেষ কিছু বলতে পারবো না। আমার মা বলতে পারতেন। তবে আমার মায়ের মুখে শুনেছি তারা এখানে থাকতেন। আমার মায়ের সঙ্গে ওঠাবসা ছিল।

নয়াবস্তির স্থানীয় বাসিন্দা উৎপল গোপ বলেন, এই গলিতেই বেড়ে ওঠা, তার শৈশবটা এখানেই কেটেছে। সুনীতাবালা সদর প্রাথমিক বিদ্যালয়ের পড়াশুনা করেছেন। তার মৃত্যু আমাদের কাছে একটা বেদনা এবং দুঃখের ব্যাপার। তার আত্মার প্রতি শান্তি কামনা করি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31