IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> প্রবাস >> অনলাইনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাজা বোমা বিক্রির চেষ্টা, অতঃপর…

অনলাইনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাজা বোমা বিক্রির চেষ্টা, অতঃপর…

ধূমকেতু নিউজ ডেস্ক : জার্মানির তৈরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাজা বোমা ১৫ পাউন্ড খরচ করলেই পাওয়া যাবে! তবে এর আগে বেশ কয়েক হাত ঘুরেছে।

অনলাইনে বিক্রিবাটার ওয়েবসাইটে ‘ব্যবহার করা জিনিস’-এর বিভাগে এই বয়ানেই বিজ্ঞাপনটি দেওয়া হয়েছিল, যা দেখে চমকে যায় ব্রিটেনের পুলিশ। খবর ডেইলি মেইলের।

প্রায় সঙ্গে সঙ্গেই বিজ্ঞাপনদাতার বাড়িতে চড়াও হয় তারা। বোমাটি সংগ্রহ করে, তার নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে তবে নিশ্চিন্ত হয়। আপাতত বেআইনি পণ্য সংগ্রহের অভিযোগে ওই বিজ্ঞাপনদাতাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

গত ১৮ মে বিজ্ঞাপনটি দেওয়া হয় অনলাইন বিক্রির সংস্থা ই-বের ওয়েবসাইটে। পুলিশ জানিয়েছে, বিজ্ঞাপনদাতা মার্ক উইলিয়াম পেশায় একজন মেটাল ডিটেক্টরিস্ট।

পুলিশকে মার্ক জানিয়েছেন, বোমাটি তিনি খুঁজে পান হ্যাম্পশায়ারে তার ভাইয়ের বাড়ির সামনের একটি খেলার মাঠ থেকে। মাটির নিচে পোঁতা ছিল। বোমাটি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে, অ্যাডলফ হিটলারের আমলে তৈরি, তা দেখেই বুঝেছিলেন মার্ক। তবে বোমাটি তাজা না কি ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে কোনো ধারণা ছিল না তার।

মার্ককে এ ব্যাপারে জানান সেনাবাহিনীর জিনিসের সংগ্রাহক রালফ শেরউইন। রালফ জানিয়েছেন, বিজ্ঞাপনটি দেখেই মার্কের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি।

সঙ্গে সঙ্গেই তৎপর হয় পুলিশ। মার্কের বাড়িতে পৌঁছে তাদের সবাইকে বাড়ি থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়ে বোমাটির নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়। তার পর মার্ককে গ্রেপ্তার করে পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31