IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> টপ নিউজ >> ইসরাইলে ক্ষেপণাস্ত্র বৃষ্টির হুমকি

ইসরাইলে ক্ষেপণাস্ত্র বৃষ্টির হুমকি

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসরাইলের যে কোনো হামলার কড়া জবাব দেওয়া হবে বলে হুশিয়ার করে দিয়েছেন গাজা উপত্যকার অন্যতম প্রধান প্রতিরোধকামী সংগঠন ইসলামী জিহাদ আন্দোলনের নেতা জিয়াদ আল-নাখালা।

তিনি বলেছেন, আমাদের একজন নেতাকে হত্যা করা হলেও তেল আবিবের ওপর ক্ষেপণাস্ত্র বৃষ্টিবর্ষণ করে আমরা তার জবাব দেব।

সম্প্রতি ফিলিস্তিনি নেতাদের হত্যার ব্যাপারে ইহুদিবাদী ইসরাইল হুমকি দিয়েছে, এর জবাবে ইসলামী জিহাদ নেতা এমন সতর্কবার্তা দিলেন। রুশ বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর জানিয়েছে।

জিয়াদ আল-নাখালা বলেন, শত্রুরা যা মনে করেছে আমরা তার চেয়ে বর্তমানে অনেক বেশি শক্তিশালী। প্রতিরোধকামী সংগঠনগুলো চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত তাদের লড়াই অব্যাহত রাখবে।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ার পর ইসরাইল ফিলিস্তিন নেতাদের গুপ্ত হত্যার হুমকি দেয়। গাজা যুদ্ধে ফিলিস্তিনিরা ইসরাইলের বিরুদ্ধে চার হাজারের বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

এতে বাধ্য হয়ে ইসরাইল হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করে। তবে নির্বিচারে ফিলিস্তিনি নাগরিকদের গ্রেফতার অব্যাহত রাখার পাশাপাশি নেতাদের গুপ্ত হত্যার হুমকি দেয় ইহুদিবাদী দেশটি।

ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে টানা ১১ দিন সংঘাতের পর ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। তবে নাম মাত্রই যুদ্ধবিরতি চুক্তি। ২১ যুদ্ধবিরতির পর থেকে নতুন করে কমপক্ষে ২৫০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী।

এদিকে বৃহস্পতিবার রাতে গাজা যুদ্ধে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্ত করতে কমিটি গঠনে সম্মত হয় জাতিসংঘের মানবাধিকার পরিষদ।

ওই পরিষদের ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ২৪ ভোট এবং বিপক্ষে ৯ ভোট পড়ে আর ভোটদানে বিরত থাকে ১৯টি দেশ।

ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র পক্ষ থেকে জাতিসংঘ মানবাধিকার পরিষদে প্রস্তাবটি তোলা হয়। প্রস্তাবটি পাস হওয়ার ফলে জাতিসংঘ মানবাধিকার পরিষদ এখন একটি কমিটির মাধ্যমে গাজায় ইসরাইলের সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্ত করে দেখবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31