IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> টপ নিউজ >> বোকো হারামের নেতার আত্মহত্যা

বোকো হারামের নেতার আত্মহত্যা

ধূমকেতু নিউজ ডেস্ক : নাইজেরিয়ার জঙ্গিগোষ্ঠী বোকো হারামের শীর্ষ নেতা আবু বকর শেকাও আত্মহত্যা করেছেন। এক অডিও বার্তায় এই দাবি করেছে প্রতিদ্বন্দ্বী একটি জঙ্গিগোষ্ঠী।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) একটি অডিও গণমাধ্যমের হাতে এসেছে। এতে বলা হয়েছে, বোকো হারাম ও আইএসডব্লিউিএপির মধ্যে সংঘর্ষের পর শেকাও একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেন। গত মাসে এ ঘটনা ঘটে।

বোকো হারাম কিংবা নাইজেরিয়ার সরকার এখন পর্যন্ত আবু বকরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।

অডিওটিতে যা আছে
অডিওতে যে কণ্ঠ শোনা গেছে তা আইএসডব্লিউএপি নেতা আবু মুসাব আল বার্নাবীর বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, শেকাও তাৎক্ষণিকভাবে বোমার বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেছেন। আইএসডব্লিউএপি যোদ্ধারা তাকে গ্রেফতার করে। এরপর তাকে ক্ষমা প্রার্থনা এবং আমাদের সঙ্গে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, শেকাও পৃথিবীতে অপমানিত হওয়ার চেয়ে পরকালে অপমানিত হওয়াকে বেছে নিয়েছেন।

এর আগে গতমাসে শেকাওয়ের মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়লে বিষয়টি তদন্ত করা হবে বলে জানিয়েছিল নাইজেরিয়ার সেনাবাহিনী।

দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ এক সাংবাদিক বলেন, আইএসডব্লিউএপি যখন উত্তরপূর্ব নাইজেরিয়ার সামবিসা বনে বোকো হারামের অবস্থানে হামলা চালায় তখনই শেকাও মারা গেছেন। যদিও এর আগেও বহুবার শেকাওর মৃত্যুর খবর ছড়িয়েছিল।

কে এই আবু বকর শেকাও
পুলিশ হেফাজতে ২০০৯ সালে বোকো হারামের প্রতিষ্ঠাতার মৃত্যু হলে আবু বকর শেকাও এ জঙ্গিগোষ্ঠীর হাল ধরেন। শেকাওয়ের নেতৃত্বে বোকো হারাম ভয়ঙ্কর হয়ে ওঠে। উত্তরপূর্ব নাইজেরিয়াজুড়ে বোমা হামলা, অপহরণ এবং জেল ভেঙে ফেলাসহ নানা জঙ্গি তৎপরতা চালায় এ জঙ্গিগোষ্ঠী।

এরপর ২০১৪ সাল থেকে শরীয়া আইন অনুযায়ী ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শহরগুলোতে তৎপরতা বাড়ায় বোকো হারাম।

শেকাওয়ের কাছে মানুষ হত্যা যেন ছিল ডালভাত এবং তিনি এটা উপভোগ করতেন।

২০১২ সালের এক ভিডিওতে তিনি বলেছিলেন, আমি মানুষ হত্যা করা খুবই উপভোগ করি, যেমনটা উপভোগ করি মুরগি এবং মেষ জবাইয়ের ক্ষেত্রে।

শেকাও নেতৃত্ব নেওয়ার পর থেকে ৩০ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে বোকো হারাম। এ জঙ্গিগোষ্ঠীর কারণে ২০ লাখের বেশি মানুষকে ছাড়তে হয়েছে ঘর।

২০১৪ সালে শতাধিক ছাত্রীকে একটি স্কুল থেকে অপহরণের পর বোকো হারাম বিশ্ব সম্প্রদায়ের নজরে আসে। এরপর শেকাওকে ‘গ্লোবাল টেরোরিস্ট’ অভিহিত করে তাকে হত্যার জন্য ৭ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31