IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> বাংলাদেশের প্রতিনিধিদলের রাশিয়ায় রোসাটমের টেকনিক্যাল একাডেমি পরিদর্শন

বাংলাদেশের প্রতিনিধিদলের রাশিয়ায় রোসাটমের টেকনিক্যাল একাডেমি পরিদর্শন

ধূমকেতু প্রতিবেদক, ঈশ্বরদী : বাংলদেশে নির্মিতব্য প্রথম পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ভৌত অবকাঠামোর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্র্রিগেডিয়ার জেনারেল আবু নোমান শিবলীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল রোসাটমের টেকনিক্যাল একাডেমি পরিদর্শন করেছেন। রাশিয়ান ফেডারেশন পরিদর্শন সংক্রান্ত ফ্রেমওয়ার্ক চুক্তির অংশ হিসেবে এই পরিদর্শনের আয়োজন করা হয়। সোমবার (৭ মে) রাতে রোসাটমের গণমাধ্য্যম শাখা প্রেরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই পরিদর্শনের খবর জানানো হয়েছে।

জানা যায়, শুরুতে টেকনিক্যাল একাডেমীর ভাইস রেক্টর ভøাদিমির আস্পিদভ কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পর্কে তার অভিজ্ঞতা তুলে ধরেন। ভ্লাদিমির আস্পিদভ এসময় বলেন “রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ প্রকল্পের ফ্র্রেমওয়ার্ক অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত টেকনিক্যাল একাডেমী এই বিদ্যুৎ কেন্দ্রে কাজ করার জন্যে প্রায় ১৪০০ বাংলাদেশী পারমানবিক বিশেষজ্ঞকে প্রশিক্ষণ দান করবে। টেকনিক্যাল একাডেমীর আরেকটি অংশ এর পাশাপাশি গ্লোবাল নিউক্লিয়ার সেফটি এন্ড সিকিউরিটি ইনস্টিউট (জিএনএসএসআই) বিদেশী পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ভৌত অবকাঠামো সুরক্ষায় বিদেশী কর্মকর্তাদের জন্যে একটি নতুন প্রশিক্ষন কোর্স চালু করেছে।

জিএনএসএসআই এর ডিরেক্টর ইগোর বলোগোভ বলেন, বেশিরভাগ প্রশিক্ষন কোর্সগুলোতে বিভিন্ন পদ্ধতিতে এবং ভৌত সুরক্ষায় ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশের সাহায্যে ব্যবহারিক কাজের মাধ্যমে খোলা জায়গায় এবং ভৌত সুরক্ষার টেকনিক্যাল ফাসিলিটি সমৃদ্ধ ল্যাবরেটরীতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে।

টেকনিক্যাল ট্যুরে বাংলাদেশের অতিথিরা প্রশিক্ষণের কাজে ব্যাবহৃত বিশেষায়িত শ্রেণীকক্ষ, আউটডোর এরিয়া এবং ভৌত সুরক্ষার টেকনিক্যাল কাজে ব্যাবহৃত গবেষণাগার পরিদর্শন করেন। আধুনিক সরঞ্জাম এবং পরিমাপকারী যন্ত্রাংশ দিয়ে সজ্জিত টেস্টিং ল্যাবরেটরীর প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়। যেখানে নির্ভূলভাবে বাংলাদেশের ন্যয় জলবায়ু পরিস্থিতিতে কিছু বিশেষ সরঞ্জামের পরীক্ষা করা যাবে।

রোসাটম জানায়, পরিদর্শনের সময় বাংলাদেশের প্রতিনিধিরা জিএনএসএসআই কর্মকান্ডে আগ্রহ প্রকাশ করেছেন। উভয়পক্ষ রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ভৌত অবকাঠামো সুরক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের প্রশিক্ষণে একমত পোষণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31