IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> গজনি দখলে তালেবানের হামলা শুরু, হতাহতের শঙ্কা

গজনি দখলে তালেবানের হামলা শুরু, হতাহতের শঙ্কা

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় শহর গজনি দখলে নিতে সরকারি বাহিনীর ওপর হামলা শুরু করেছে তালেবান। মঙ্গলবার তারা রাজধানী কাবুলের সঙ্গে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারের সংযোগ মহাসড়কে ভারী অস্ত্র-গোলাবারুদ নিয়ে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। খবর আল জাজিরার।

আফগান সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সরকারি বাহিনী হারানো এলাকার নিয়ন্ত্রণ ফিরে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গজনিতে বহু বছর ধরেই তালেবানের শক্তিশালী উপস্থিতি রয়েছে। তবে প্রাদেশিক পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সশস্ত্র গোষ্ঠীর এবারের হামলাটি সবচেয়ে তীব্র।

আল জাজিরার খবর অনুসারে, এদিন আফগান-তালেবান সংঘর্ষ সবচেয়ে বেশি হয়েছে শেখ আজাল ও গঞ্জ এলাকার নিরাপত্তা চৌকিগুলোর কাছে। এতে ওইসব এলাকার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে পালিয়ে যেতে বাধ্য হন। সেখানকার বেশিরভাগ রাস্তাঘাট বন্ধ করে দেয়া হয়েছে। টেলিকমসেবা বিঘ্নিত হওয়ায় সহায়তা সংগঠন ও সরকারি কর্মকর্তাদের জন্য হতাহতের সংখ্যা নির্ণয় কঠিন হয়ে পড়েছে।

গজনিসহ আফগানিস্তানের বিভিন্ন অংশে তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে কিছু সাধারণ নাগরিক সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুসারে, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে সেই প্রক্রিয়া শুরুও হয়েছে। পাশাপাশি দোহায় দফায় দফায় চলছে আফগান-তালেবান শান্তি আলোচনা।

এর মধ্যেই গত মে মাসের শুরু থেকে আফগান বাহিনীর বিরুদ্ধে কয়েকবার রক্তক্ষয়ী হামলা চালিয়েছে তালেবান। তাদের দাবি, দেশটির চার শতাধিক জেলার মধ্যে প্রায় ৯০টির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।

অবশ্য এর বেশ কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। সেগুলো আসলেই কাদের নিয়ন্ত্রণে তা নিশ্চিত হওয়া যায়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31